আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
838 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (13 points)

আমার ভার্সিটির পরিচিত চতুর্থ বর্ষের এক বড় ভাই বিয়ের জন্য প্রথম বর্ষের একজন মেয়ের সন্ধান পেয়েছেন। মেয়ে ধার্মিক এবং তাড়াতাড়ি বিয়ে করতে চায়। কিন্তু তাঁর মা নাকি তাঁকে বিয়ে না করে বরং অন্য কিছু করতে বলেছে (কোনো ছেলের সাথে মিশা...)। এরকম ক্ষেত্রে তাড়াতাড়ি বিয়ের জন্য অভিভাবকের অনুমতির জন্য কী নিয়ম?

1 Answer

0 votes
by (804,930 points)
edited by


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।জানুন-https://www.ifatwa.info/994, কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1525  (শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ ঐ মেয়ের মা কে হেদায়ত দান করুক। ঐ মেয়ের উচিৎ, তাড়াতাড়ি কোনো দ্বীনদার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মাকে বিয়ের সংবাদ দেয়া।এবং ছেলের সাথে সংসার শুরু করে দেয়া। গোপনে বিয়ে করা বা বিয়ের পর বিয়েকে গোপন রাখা, এটা গোপন ব্যভিচারেরই নামান্তর। এটা কখনো উচিৎ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (804,930 points)
উত্তর দেয়া হয়েছে।
by (13 points)
"বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মাকে বিয়ের সংবাদ দেয়া" - বিয়েতে অভিভাবক কে হবে মা না চাইলে?
by (804,930 points)
সাবালক মেয়ের অভিভাবকের কোনো প্রয়োজনিয়তা নাই।

by (13 points)
তাহলে অভিভাবক ব্যাতীত বিবাহ বাতিল, এটা কাদের জন্য প্রযোজ্য? দুঃখিত বুঝতে পারিনি। আমিকি প্রশ্নটি আলাদা করে করবো আবার?
by (804,930 points)
এটা নাবালকদের বেলায় প্রযোজ্য। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...