আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
518 views
in সালাত(Prayer) by (14 points)
edited by
আসসালামুয়ালাইকুম হুজুর আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমার কিছু প্রশ্ন ছিল

১: হুজুর তাহাজ্জুদের নামাজে কি কেরাত  জোরে পড়া যাবে?

২: হুজুর ফরজ নামাজে কি কুরআনের সকল সূরা সিরিয়াল ভাবে মেন্টেন করে পড়তে হবে ? হুজুর মনে করেন আমি যদি ফরজ নামাজে প্রথমে সূরা যিলযাল পড়ি এবং পরে সূরা ইখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে?

৩: হুজুর ফরজ নামাজে কি সূরা ফাতিহার পরে সূরা বাকারার প্রথম ৩ বা ৪ আয়াত বা এর অধিক পড়া যাবে বা মাঝখানের বা শেষের কিছু আয়াত পড়া যাবে?


৪: হুজুর শুয়ে কি মুখস্থ সূরা বা দেখে দেখে সূরা পাঠ করা যাবে?

হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওবারাকাতু আল্লাহ হাফেজ..
by (805,200 points)
আপনি কল দিবেন বা আপনার নাম্বারটা দিবেন

1 Answer

0 votes
by (805,200 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তাহাজ্জুদের নামাজে উচ্ছস্বরে কেরাত পড়া যাবে।তবে নিম্নস্বরে পড়াই উত্তম।

(২)
নামাযে কেরাত  সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/345
প্রথম রা'কাতে সূরা ফিল তেলাওয়াতের পর,দ্বিতীয় রা'কাতে সূরা কুরাইশ তেলাওয়াত করতে হবে।ইচ্ছাকৃত এক সূরা মধ্যখানে ছেড়ে দিয়ে পরবর্তী সূরা তেলাওয়াত মাকরুহ।এবং প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা হয়েছে,দ্বিতীয় রা'কাতে এর পূর্বের সূরা তেলাওয়াত করা মাকরুহ।ফরয নফল সকল নামাযের ক্ষেত্রে বিধান সমান নয়।বরং ফরয নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।কিন্তু নফল নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2434

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরজ নামাযে কুরআনের সকল সূরা সিরিয়াল ভাবে মেন্টেন করে পড়তে হবে। যদি প্রথম রা'কাতে সূরা যিলযাল পড়া হয় এবং পরবর্তী রা'কাতে সূরা ইখলাস পড়া হয়,  তাহলে নামাজ হবে, এবং এটাই তো নিয়ম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,200 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
হুজুর ৩ ও ৪ নাম্বার প্রশ্নের কোনো উত্তর পেলাম না

হুজুর সূরা ইখলাসের আগে সূরা লাহাব আছে সে ক্ষেত্রে সূরা ইখলাসের আগে সূরা যিলযাল ফরজ নামাজে পড়তে পারব 
by (805,200 points)
এই প্রশ্ন তো প্রথমে ছিলনা।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 256 views
0 votes
1 answer 346 views
...