আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
484 views
in পবিত্রতা (Purity) by (47 points)
edited by
১) ছোট পোকা মেরে ফেললে সেটা অনেকটা চেটকিয়ে যায়। সেখান থেকে ছোট পোকার শরীরের ভিতরের( তার পায়খানা ইত্যাদি নাপাকি) কি সেই স্থানে চলে আসতে পারে যে স্থানে পোকাটাকে মেরে চেটকানো হয়েছে?

? যদি কোন নাপাকি শনাক্ত করতে না পারি তাহলে ছোট পোকাটার চেটকে যাওয়া অংশকে কি পাক ধরব?

২) মুরগি/গরু/খাসির হাড্ডি র ভিতরে লালচে আভা বা রক্ত দেখা যায়। সেটা কি নাপাক এবং হারাম?

৩) জিহবা তে, চোখে, কানের ভিতর আর নাকের ভিতর  নাপাকি ভরলে কিভাবে পাক করব?

৪) যে ছোট পোকাগুলার কথা বললাম, সেই গুলোর কয়েকটা আমার খাতাবইয়ে চেটকে লেগে আছে, সেগুলো শুকনা হাতে বা হালকা ভিজা হাতে ধরলে কি হাত নাপাক হবে?( নাপাকি যদি তৈলাক্ত হয়?)

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তেলাপোকার বিষ্টা নাপাক ও নাজাসতে গালিজা। সুতরাং কাপড় বা শরীরে এক দিরহামের বেশী হলে সেই নাজসত নিয়ে নামায পড়া যাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/18133

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ছোট পোকা মেরে ফেললে সেটা অনেকটা চেটকিয়ে যায়। সেখান থেকে ছোট পোকার শরীরের ভিতরের( তার পায়খানা ইত্যাদি নাপাকি) সেই স্থানে চলে আসতে পারে যে স্থানে পোকাটাকে মেরে চেটকানো হয়েছে, সুতরাং তা এক দিরহামের বেশী হলে, এই স্থানে নামায হবে না।নতুবা নামায হবে।

(২) মুরগি/গরু/খাসির হাড্ডি র ভিতরে লালচে আভা বা রক্ত দেখা যায়। সেটা নাপাক নয় এবং হারামও নয়।

(৩) জিহবা তে, চোখে, কানের ভিতর আর নাকের ভিতর  নাপাকি ভরলে,ধৌত করে পাক-পবিত্র করতে হবে।

(৪) উক্ত পোকাগুলোর মৃতদেহ যদি খাতাবইয়ে চেটকে লেগে থাকে, সেগুলো শুকনা হাতে ধরলে হাত নাপাক হবে না।তবে ভিজা হাতে ধরলে হাত অবশ্যই নাপাক হবে। এক দিরহামের বেশী হলে নামায হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
1)  এমন টা কি সম্ভব যে 
যে স্থানে পোকা টা চেটকে লেগে আছে সে স্থানে তার শরীরের ভিতরের নাপাকি ( যেমন পায়খানা) ভরেনাই?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...