আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,027 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (8 points)

আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সিং করি ফাইবার মার্কেটপ্লেসে। সেখানে আমার উপার্জনের উপরে মাঝেমধ্যে আমাকে অফার দেওয়া হয় যে কিছু পরিমাণ টাকা এডভান্স নেওয়ার জন্য । যেহেতু তারা ফাইবারকে বিজনেস হিসেবে ট্রিট করে সে ক্ষেত্রে তারা এটাকে বিজনেস করার ক্ষেত্রেই দিয়ে থাকে বা বিজনেস লোন বলা যেতে পারে আমি শিওর না এটা কে কি বলা যেতে পারে ।তো তাদের যে পলিসি সেটা হচ্ছে যে, এক হাজার ডলার যদি আমাকে দেয় সেটা আনলিমিটেড সময়ের জন্য দিয়ে থাকে। এবং আমাকে আস্তে আস্তে এটাকে শোধ করতে হবে তো সে ক্ষেত্রে আমাকে এক হাজার ডলারের পরিবর্তে ১১০০ সামথিং ডলার ব্যাক করতে হবে। এটা আসলে আমাদের ক্ষেত্রে সুদ হিসেবে গণ্য হবে কিনা দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

জাযাকাল্লাহ।<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_221110_184442_261.sdocx-->

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সুদ হারাম। আল্লাহ তা'আলা বলেন,
اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَ اَحَلَّ اللهُ الْبَیْعَ وَ حَرَّمَ الرِّبٰوا  فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ  وَ اَمْرُهٗۤ اِلَی اللهِ  وَ مَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ.
যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন) সেই ব্যক্তির মতো দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এজন্য যে, তারা বলে, ক্রয়-বিক্রয় তো সুদের মতোই। অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়েছে তা তারই। আর তার ব্যাপার আল্লাহর এখতিয়ারে। আর যারা পুনরায় করবে তারাই জাহান্নামের অধিবাসী হবে। সেখানে তারা হবে চিরস্থায়ী। (সূরা বাকারা-২)

সুদ হলো,ঋণ দিয়ে বিনিময়ে কিছু গ্রহণ করা।যেমন উসূলে ফিকহের সুপ্রসিদ্ধ মূলনীতি
كل قرض جر نفعا فهو ربا
প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসে সেটাই সুদ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/59831

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১হাজার ডলার ঋণ নেয়ার পর ১১শত ডলার ফিরিয়ে দেয়া, এটা স্পষ্টত সুদ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
জাযাকাল্লাহ সায়েখ। এর সাথে আরো একটু যুক্ত করতে চাই, সেটা হলো নরমালি আমাদের র্যাঙ্ক আপ ডাউন করে এবং মাঝে মাঝে অনেক কে ব্যান করে দেয়। সেক্ষেত্রে কেও যদি এডভান্স ক্যাশ নিয়ে রাখে তাহলে তার একাউন্ট টা মোটামোটি সেফ জোন এ থাকে। এই উপলক্ষে বা সতর্কতার জন্য কি কারো এই এডভান্স নেওয়া যায়েজ হবে?
by (814,710 points)
+1
কার কাছ থেকে এডভান্স নিবেন?
by (8 points)
reshown by
দেরিতে রেপ্লাই দেও্যার জন্য অনেক দুক্ষিত। আমি আসলে নোটিফিকেশন পাই নাই তাই বুঝি নাই।

ফাইবার (আমি যেখানে কাজ করি সেখান থেক এডভান্স নিবো। তারাই আমাকে অফার করচে। মানে, যদি মাই তাদের কাছে থেকে টাকা টা নেই তাহলে তারা আমার কাছে দায়বদ্ধ থেকে যায় যার ফলে যখন তখন একাউন্ট ক্যান্সেল করতে ভাবতে হবে তাদের যেহেতু আমার কাছে তাদের অনেক গুলো টাকা পরে আছে এবং সেগুলো আস্তে আস্তে কাজ করে শোধ করে দিতে হবে। 

দয়া করে যানাবেন। অল্রেডি আমি আমার র্যাঙ্ক হারিয়েছিলাম আবার ফেরত পেয়েছি আল্লহর দয়ায়। এখন আবারো তারা অফার করতেছে একই ভাবে। 

জাজাক আল্লাহ।
by (8 points)
দেরিতে রেপ্লাই দেও্যার জন্য অনেক দুক্ষিত। আমি আসলে নোটিফিকেশন পাই নাই তাই বুঝি নাই।


ফাইবার (আমি যেখানে কাজ করি সেখান থেক এডভান্স নিবো। তারাই আমাকে অফার করচে। মানে, যদি মাই তাদের কাছে থেকে টাকা টা নেই তাহলে তারা আমার কাছে দায়বদ্ধ থেকে যায় যার ফলে যখন তখন একাউন্ট ক্যান্সেল করতে ভাবতে হবে তাদের যেহেতু আমার কাছে তাদের অনেক গুলো টাকা পরে আছে এবং সেগুলো আস্তে আস্তে কাজ করে শোধ করে দিতে হবে। 


দয়া করে যানাবেন। অল্রেডি আমি আমার র্যাঙ্ক হারিয়েছিলাম আবার ফেরত পেয়েছি আল্লহর দয়ায়। এখন আবারো তারা অফার করতেছে একই ভাবে। 


জাজাক আল্লাহ।


by (814,710 points)
আপনার প্রশ্ন বুঝতেছিনা। দয়া করে কল দিবেন। ০১৭১৭-৯১৭৬৮৬

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...