আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
602 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (13 points)
reshown by
আমার এক ভাইয়ের স্ত্রী আপাতত ১ মাসের জন্য দূরে আছে, কারণ স্ত্রীর এইবার এইচ এস সি এক্সাম, আর পাশাপাশি আমার সেই ভাইটা পর্নোনোগ্রাফীতে আসক্ত, খুববেশী দ্বীনিদার হওয়ার পরও সে পর্নের কাছে এক সপ্তাহ হোক কিংবা এক মাস হেরে যায়! কিন্তু এখন আমার সেই ভাইয়ের ভার্সিটির ক্লাস আছে বিধায় স্ত্রীকে ছেড়ে দূরে আছে এখন সে যদি স্ত্রী সাথে হস্তমৈথুনে লিপ্ত হয় ভিডিও কলে, তা যদি তাকে পর্নোগ্রাফী আসক্তি থেকে দূরে রাখে তাহলেও কি সেটি হারামই হবে??

1 Answer

0 votes
by (805,980 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُواْ لأَنفُسِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّكُم مُّلاَقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা কর এবং আল্লাহকে ভয় করতে থাক। আর নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাত করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও।(সূরা বাকারা-২৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রীর শারিরিক অসুবিধে থাকলে,স্ত্রীর হাত দ্বারা হস্তমৈথুনের অনুমোদন রয়েছে।তবে নিজ হাত দ্বারা হস্তমৈথুনের অনুমোদন সাধারণত নাই।

পূর্বে একটি ফাতাওয়ায় নিজে নিজে হস্তমৈথুন সম্পর্কে আমরা বলেছিলাম।
বিশিষ্ট ফকিহ আল্লামা রশিদ আহমদ রাহ বলেন,
হস্তমৈথুন সম্পূর্ণ  হারাম ও নাজায়েয । তবে কেউ কেউ যেমন আল্লামা হাসক্বফী রাহ মনে করেন,যিনা-ব্যবিচার থেকে বাঁচতে কেউ হস্তমৈথুন করে ফেললে তাকে শাস্তি দেয়া হবে না।(আহসানুল ফাতাওয়া-৮/২৪৯)বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4344

স্ত্রী থেকে দূরে থাকার কারণে হস্তমৈথুনের বৈধতার কোনো সুযোগ নাই। স্বামী হয়তো স্ত্রীর নিকট আসবে অথবা স্বামী রোযা রাখবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
+1
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...