আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
394 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (64 points)

১. খেলায় এন্ট্রি ফিস নিয়ে খেলা জায়েজ কিনা এটা জানার জন্য এই সাইটে প্রশ্ন খোজি,খোজার পর দেখলাম যে এটা হারাম তবে,  শেষে লিখা ছিলো, 

প্রশ্নে উল্লেখিত ছুরতে সেই টাকা দিয়ে যেহেতু ট্রফিও ক্রয় করা হবে,তাই এটি স্পষ্ট জুয়ায় অন্তর্ভুক্ত হওয়ায় হারাম বলে গন্য হবে। তবে শুধুমাত্র বল ক্রয়ের টাকা দিলে সেটি জুয়া হবেনা।এক্ষেত্রে খেলার পর বল বা তার সমমুল্য টাকা উভয় পক্ষের মাঝে সমান ভাবে ভাগ করে দিতে হবে।নতুবা বল বিজয়ী দলকে দিলে সেটিও জুয়ার অন্তর্ভুক্ত হবে। 

আমি এই জাবাবের বোল্ড করা অংশ পড়েই আমার বন্ধুকে বলে দেই যে আমরা যে টুনামেন্ট আয়োজন করছি এটায় এনটি ফিসের টাকা দিয়ে বল কিনে ফেলি, তার পর সবাই খেলবো,এটা বলো আবার বলি যে যারা জিতবে তাদের দিয়ো দিবো,  বল কিনলে জুয়া হবে না এই লেখা দেখেই ওকে বলেছিলাম, হয়তো তখন মনে হয়েছিলো এটা গুনাহ হবে না। পরে সমস্ত জবাব পড়ে নিজের ভুল ভাঙ্গে। 

এখন তাকে এভাবে বলায় কি আমার কুফর হবে?

২. আমি কাওকে নামাজের দাওয়াত দিলে সে যদি বলে, যে " সে নামাজ পরলে পরলো নাইলে নাই, তার অন্য কাজ আছে"  এতে কি সে কাফের হয়ে যাবে? 

৩.কেও যদি কাওকে বলে তুমি কিছুদিনের জন্য নামাজ পরা বাদ দিয়ে দাও তবে, বেনামজির মতো স্বাদ পাবে। এতে কি তার কুফর হবে? 

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কবিরা গোনাহ করলে কেউ কাফির হয় না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2260

কবিরা গোনাহ করলে কি মানুষ মুসলমান থাকবে?এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/786

সে সমস্ত হাদীসে কবিরা গোনাহ করলে কাফির হওয়ার কথা বর্ণিত রয়েছে,সে সব হাদীসের ব্যখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/779

আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার একটি আকিদা হল,মানুষ কবিরা গোনাহে লিপ্ত হলে সে গোনাহগার হবে তবে কাফির হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1402

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
এন্ট্রি ফিস দিয়ে উভয় দল বল ক্রয়ের পর বিজয়ী দলকে বল প্রদান সম্পর্কে আপনার যেই ভাষ্য প্রথমে ছিল, সেই ভাষ্য যদিও ঠিক নয়,তথাপি এর জন্য আপনার কুফরি হবে না।শুধুমাত্র তাওবাহ করে নিলেই যথেষ্ট হবে।

(২)
কাউকে নামাজের দাওয়াত দেওয়ার পর, যদি সে বলে  " সে নামাজ পরলে পরবে নাইলে নাই তার অন্য কাজ আছে"  এতেকরে যেহেতু সে নামাযকে অস্বীকার করছে না,তাই সে কাফের হবে না। তবে সে তার এই কথার দরুণ আল্লাহর কাছে ক্ষমা চাইবে।

(৩)
কেউ যদি কাওকে বলে তুমি কিছুদিনের জন্য নামাজ পরা বাদ দিয়ে দাও তবে বেনামজির মতো স্বাদ পাইবে। এতেকরে তার কুফর হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...