আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
508 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)

আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 

প্রশ্ন. আমার বাসায় একদিন আমার  বাবা বাহির একটা বিড়াল নিয়ে আসে বিড়ালকে খাবার  খাওয়ানোর জন্য। তো বিড়ালটা দিন এর পর থেকে আর যাই নাই। সবসময় বাহিরে ঘোরা-ঘুরি করে, শুধু খিধে লাগলে এসে বাসার সামনে ডাকে, আমি খাবার দেই। আমি প্রায় সময়ই দেখি যে এই বিড়াল সিঁড়িতে  ছিটাফোটা প্রেসাব করে থাকে। সিঁড়িতে অনেক সময় ছোট ছেলে-মেয়ে বাঁ বড় মানুষ খালি পায়ে হাটে। তো তাদের পায়ে বিড়াল এই প্রেসাব লাগার কারণে , তারা ঘরে প্রবেশ করলে বাঁ তাদের পা যত জায়গাই  পরবে, সেই জায়গাগুলো নাপাক হয়ে যাবে কিনা (আমাদের এই বিল্ডিং প্রায় সব পরিবারই নামাজি)?? এবং আর যেটা আমার সবার আগে জানা প্রয়োজন--আমি এর জন্য কোনো গুন্নাহগার হবো কিনা?? 

প্রশ্ন- ২. Youtube এ অনেক হুজুর বিভিন্ন প্রকাশনীর বই হতে কোরআন এবং দোয়া শিক্ষা দেন। এখন আমি যদি প্রয়োজন সাপেক্ষে  পড়ার জন্য video তে থাকা ঐ কোরআন শরীফ এর বিভিন্ন সূরা বাঁ আয়াত কাট করে  প্রিন্ট করি, তাহলে আমি কি ঐ কোরআন শরীফ এর প্রকাশক এবং লেখক এর কাছে দায়ী থাকব কিনা? এবং যদি তাদের নিকট দায়ী থাকতে হয় ,আমি কিছু পেজ প্রিন্ট করে ফেলেছি, তাহলে এখন আমার করনীয় কি?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সিড়িতে প্রস্রাব করলে যথাসম্ভব আপনি সিড়িকে ধৌত করে নিবেন। যদি ধৌত করা সম্ভবপর না হয়, তাহলে যারা যারা উক্ত সিড়ি দিয়ে হাটেন,তাদের সবাইকে বলে দিবেন যে, যাতেকরে তারা সতর্ক অবস্থায় হাটাচলা করেন। 
আপনার জন্য উত্তম ও সতর্কতামূলক পদক্ষেপ হল, আপনি উক্ত বিড়ালকে বাহিরে কোথাও খানা দিবেন, তাতেকরে বাড়ির এমন জায়গায় হাটাচলা ও প্রস্রাব করবে না যেখানে সচরাচর লোকজন চলাফেরা করে থাকে।

(২)
কুরআন সার্বজনীন, কুরআনের কোনো আয়াতকে সংরক্ষিত করা যাবে না।হ্যা, কুরআনের অর্থ বা তাফসীর সংরক্ষিত থাকে। কুরআনে কারীমের ঐ তরজমা ও তাফসির যদি সংরক্ষিত না থাকে, তাহলে আপনি প্রিন্ট করে প্রচার করতে পারবেন। আর সংরক্ষিত না থাকলে অবশ্যই আপনি প্রিন্ট করে প্রচার ও প্রসার করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (2 points)
জাযাকাল্লাহ খাইরান। ((শাইখ, তার মানে শুধু আরবি লেখা কোরআনটা আমি চাইলে প্রিন্ট করতে পারবো, তাইতো!! ))
by (814,710 points)
জ্বী।পারবেন।জাযাকাল্লাহ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...