আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
562 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আমি যুবক বয়স ১৯, কলেজে পড়ি। আমার লজ্জাস্থান থেকে প্রায়ই সাদা অস্বচ্ছ তরল বের হয়, যা মজি নয় মনি। উত্তেজনা বসত মাঝে মাঝে বের হয়, আবার অনেক সময় কোন কারন ছারাও বের হয়। হয়ত আমি সবসময় টাইট প্যান্ট পরে থাকি, এই কারনে। কিন্তু এতে করে আমার ওযু নষ্ট হয়ে যাচ্ছে, এতবার প্যান্ট দিনে পাল্টানো সত্যি অনেক কঠিন। নামাজের মধ্যেও এমনটা হয়, এমত অবস্থায় আমার কি ওযু ভেঙ্গে যায়? মসজিদে জামাআতে ফরজ নামাজে আমি কি করব? নামাজ ছেড়ে বাসায় চলে আসতে হয়, আমার জন্য দিনে এতবার প্যান্ট চেঞ্জ করা সত্যি ই অনেক কঠিন। আমি কি নামাজের ভেতর অনুভব করলে, নামাজ চালিয়ে যাব? ইসলাম কি এই ব্যাপারে কোন শিথিলতা প্রদর্শন করবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রস্রাব ব্যতীত যৌনাঙ্গ থেকে যা কিছু বাহির হয় তা তিন প্রকারঃ-
(১)মনি(বীর্য)
وَمَنِيُّ الرَّجُلِ خَاثِرٌ أَبْيَضُ رَائِحَتُهُ كَرَائِحَةِ الطَّلْعِ فِيهِ لُزُوجَةٌ يَنْكَسِرُ الذَّكَرُ عِنْدَ خُرُوجِهِ، وَمَنِيُّ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَر
পুরুষের মনি বা বীর্য হলঃ-যা সাদা গাঢ় একপ্রকার গন্ধমাখা পিচ্ছিল পানি যা উত্তেজনার সাথে আটকিয়ে আটকিয়ে বের হয়,এবং বের হওয়ার সাথে সাথে পুঃলিঙ্গ নেতিয়ে পড়ে,আর মহিলার বীর্য হল,পাতলা প্রায় হলুদ বর্ণের ।

(২)মযি
وَالْمَذْيُ رَقِيقٌ يَضْرِبُ إلَى الْبَيَاضِ يَبْدُو خُرُوجُهُ عِنْدَ الْمُلَاعَبَةِ مَعَ أَهْلِهِ بِالشَّهْوَةِ
মযিঃ-
যা স্ত্রীকে কামুত্তেজনায় স্পর্শের পূর্বে বাহির হয়,এবং যা দেখতে প্রায় সাদা রঙ এর।এবং মহিলার ও বের হয় তবে তাকে "কাযয়ুন"বলা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1689

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার লিঙ্গ থেকে যা বের হচ্ছে, সেটা বীর্য বা ওদী? তা আপনি উপরের ব্যখ্যা থেকে বুঝে নিতে পারবেন।

যাইহোক,
যদি আপনি নামাযের সবচেয়ে ছোট্ট ওয়াক্তের মধ্যে তরল পদার্থ বের হওয়া ব্যতিত উক্ত ওয়াক্তের ফরয নামায পড়তে সক্ষম না হন,অর্থাৎ যতবারই নতুন অজু করেন, ততবারই আপনার অজু চলে যায়, এবং ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে আপনি মা'যুর। তথা এক ওয়াক্তের জন্য একটি অজু করে নামায চালিয়ে যাবে।কিছু বের হলেও সেদিকে ভ্রুক্ষেপ করবেন না।নতুবা আপনাকে প্রয়োজনে বারংবার অজু করে নামায পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
দুঃখিত আমি মনি মজি সম্পর্কে ভুল ধারণা রাখতাম। মূলত আমার বীর্য নয়, কামুক/ উত্তেজনার জন্য সাদা তরল বের হয়, ( যা বীর্যের মত ঘন না)  

এক্ষেত্রে, পোশাকে লেগে যায়, দাগ ও থেকে যায়, পোশাক কি বার বার পরিষ্কার করতে হবে? নাকি পানির ছিটে দিলে/ অথবা অন্য কোনো পদ্ধতিতে পোশাক পবিত্র করা যাবে? 

ফরয নামাযের মধ্যে যদি অনুভব করি, যে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কি নামাজ ছেড়ে দিয়ে অজু করে আসব?
by (814,710 points)
একটি পাঁচ টাকার সিকির চেয়ে বেশী লাগলে অবশ্যই সেই কাপড়কে ধৌত করতে হবে। ধৌত করা ব্যতিত নামায পড়লে নামায আদায়ই হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 397 views
0 votes
1 answer 388 views
+2 votes
1 answer 392 views
...