আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
455 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম।

আমি আইওএম এর অনলাইন ছাত্রী। আমি দ্বীনে ফেরার পর প্রায় ১ বছর পর এই মাদরাসায় ভর্তি হই। কিন্তু তারপর থেকেই আমি অন্য কোনো কারণে দ্বীন থেকে বার বার ছুটে যাচ্ছি। এখন বিষয়টা এমন হয়েছে যে আমি ক্লাস করার উদ্দেশে ল্যাপটপ চালাই ঠিক। কিন্তু মাসে হয়তো ১/২ টা ক্লাস করি আর অধিকাংশ সময় ই আমি অনেক অনেক অনেক গুনাহ করে ফেলি। চোখের জিনাসহ নীল জগতের অন্যান্য কিছু গুনাহ। কিন্তু ইলম অর্জন একদমই কম হয়, গুনাহ প্রচুর বেশি হয়। ৩ বার আমি এই মাদরাসায় রিএডমিশন নিয়েও টিকে থাকতে পারছিনা। দ্বীনে ফিরার আগে অনলাইন এর বিভিন্ন নেশা ছিলো আমার। কিন্তু মাঝখানে আল্লাহর রহমতে ছাড়তে পারলেও এখন কোনোভাবেই পারছিনা। আমি বার বার নফসের কাছে হেরে যাচ্ছি। নামাজ বাদ যাচ্ছে প্রচুর। আর আমি জানি এটা হচ্ছে চোখের জিনার কারণে। পড়ালেখায় এক্কেবারেই মনোযোগ নাই।( কলেজ ২য় বর্ষে পড়ি) এমন সম্ভব না যে কেও আমাকে পাহারা দিবে যাতে ল্যাপটপে কিছু না দেখি , আর আমি কাওকে বলতেও পারছিনা। অনেকভাবে অনেকভাবে অনেকভাবে চেষ্টা করেও হারাম ছাড়তে পারতেছিনা।
১/এমনকি পাশের ঘরেও টিভি চলে, এখান থেকে বাচবো কিভাবে?

২/আমি একজায়গায় পড়েছিলাম, যেসব জিনিস হারামের দিকে টেনে নেয় তা হারাম।তবে কি ল্যাপটপ হারাম আমার জন্য, তাহলে কি আমি স্মারটফোন বা ল্যাপটপ ব্যাবহার বন্ধ করে দিবো ?

৩/এমাতবস্থায় আমার কি করা দরকার? অনলাইন পড়া বাদ দিয়ে জেনারেল পড়ায় মনোযোগ দেয়া? তাহলে শারীয়াতি ইলম কিভাবে অর্জন করবো?( মা বাবা আমাকে মেডিকেলে পড়াতে চায়, তারা জেনারেল পড়া ছাড়তে দিবেনা কোনোভাবেই, আর আমি সবার ছোটো, অন্য ২ ভাই বোন পড়েনি ঠিকমতো,তাদের জীবনও ঠিক নাই ,বেখেয়ালী জীবন কাটায় ,তাই সব চাপ আমার ওপর)

৪/ যেহেতু আমি মেয়ে তাই আমার জন্য বিষয়গুলো অনেকটা কঠিন, আর আমি ঘরের বাইরের দুনিয়্যার তেমন খবরও জানিনা, কলেজ ও বাসা অবধি আমার দওর। শরীয়তের ইলম অর্জন করাও আমার জন্য ফরজ। তাহলে আমি কিভাবে কি করবো?

৫/ অফলাইনে মাদরাসায় পড়লেও কিভাবে পড়বো?
by (807,660 points)
IMC বিভাগ খুজে না পেলে কল দিবেন। ঐ বিভাগের সাথে যোগাযোগ করিয়ে দেবো।

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লা।
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1037



সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি নেককার, দ্বীনদ্বার কোনো মহিলার সাথে যোগাযোগ রাখবেন।উনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবেন। কখনো একা হবেন না। একা রুমে থাকবেন না। ল্যাপটপ, মুবাইল কখনো একা একা চালাবেন না। অনলাইন ক্লাসের পর ল্যাপটপ চালানোকে নিজের জন্য হারাম করে নিবেন। শুধুমাত্র অনলাইন ক্লাসের জন্য ল্যাপটপকে চালাবেন। যদি কোনো দ্বীনদার মহিলার খোঁজ না পান, তাহলে আই ও এম এর IMC বিভাগে যোগাযোগ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,660 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...