আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
310 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
edited by
আসসালামু আলাইকুম

জনাব,

যতদূর মনে আছে, ৬/৭ শ্রেণিতে থাকার সময় ধর্ম বইয়ে পড়েছিলাম ফরয গোসলের কিছু নিয়ম। নাপাকি স্থান পরিষ্কার ও ওযু করার মাধ্যমে ফরয গোসল শুরুর কথা বলা ছিলো। আর সারা শরীর ধৌত করা শেষ হওয়ার পর, প্রথমে নাপাকি লেগে ছিলো যে স্থানে সে স্থানে পানি ঢালা, তারপর দুই কাঁধে, তারপর মাথায় দুই মগ এবং শেষে পা ধুয়ে ফেলা। এই নিয়মটি সঠিক কিনা জানি না। কিন্তু এক রকম অভ্যাস হয়ে গেছে এই নিয়মটা ফলো করার। এমনকি এই নিয়ম অনুযায়ী না করলে অস্বস্তি থেকে যায়, মনে হয় গোসল পরিপূর্ণ হয় নি।

আমার প্রশ্ন হচ্ছে,

১. উপরিউক্ত নিয়মটি অনুসরণ করা কি কোনোভাবে বিদআত হবে কিনা। কেননা, ওই নিয়মটি অনুসরণ না করলে আমার মনের মধ্যে কাজ করে যে, গোসল পরিপূর্ণ হয় নি।

২. দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উপরিউক্ত নিয়ম অনুসারে গোসল শেষে আমার মনে হয়েছে একটা অংশ ধৌত হয় নি ভালো করে। তাই ভালো করে সেই অংশ ধুয়ে আবার উপরিউক্ত নিয়ম অনুযায়ী গোসল শেষ করছি। তারপর আবার মনে হইছে, হয়তো সঠিক হয় নি ওই নিয়ম। তাই পুনরায় আবার ওই নিয়ম অনুসরণ করে গোসল শেষ করেছি। এতে কি আমার ফরয গোসল আদায় পরিপূর্ণ হয়েছে?
* আশা করি বুঝাতে পেরেছি।

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
আপনার বর্ণিত নিয়মটি ঠিকই আছে।আপনি নিম্নের কয়েকটি বিষয় অত্যান্ত গুরুত্বর সাথে খেয়াল করে গোসল করবেন।
গোসলের ফরয ১১টি।
(১)মুখ ধৌত করা।
(২)নাক ধৌত করা।
(৩)সমস্ত শরীর একবার ধৌত করা।
গোসলের ফরয সাধারনত এ তিনটিই।কেননা সমস্ত শরীরের মধ্যে পরবর্তী সবগুলাই ঢুকে গেছে।কিন্ত বিশেষ গুরুত্বের ধরুণ কোনো কোনো কিতাবে পৃথক পৃথক করে গননা করা হয়।
(৪)খতনাবিহীন ব্যক্তির পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া যদি খুলতে কষ্ট হয়,তবে তার ভেতরাংশ ধৌত করা।
(৫)নাভি ধৌত করা।
(৬)শরীরের এরূপ ছিদ্রে পানি পৌঁছানো, যা বুঁজে যায়নি। 
(৭)পুরুষের চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানো, এতে চুলের গোড়ায় পানি পৌঁছা বা না পৌঁছার কোন শর্ত নেই।
তবে মহিলার চুলের গোড়ায় যদি পানি পৌঁছে, তাহলে মহিলার চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানো ফরয নয়।
(৮)দাড়ির ভেতরস্থ চামড়া ধৌত করা।
(৯)গোঁফের ভেতরস্থ চামড়া ধৌত করা।
(১০)ভ্রুর ভেতরস্থ চামড়া ধৌত করা।
(১১)যোনি মুখবরনের বহিরাংশ ধৌত করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5183


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,660 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 475 views
0 votes
1 answer 378 views
0 votes
1 answer 357 views
...