আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
435 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (59 points)
edited by
আসসালামু আলাইকুম হুজুর,
(১) টয়লেটে হটাত হিন্দুদের মুরতির চিন্তা মাথায় আসে তখন হটাত মুখ থেকে " দেও"  শব্দটি বের হল। কতটুকু জোরে এটি উচ্চারণ হল বুজতে পারছি না। এখন কার কাছে কি চাইলাম বুজতে পারছি না। এতে কি ইমানের সমস্যা হবে?

এর পর ঐ দিন ই -
(২) আল্লাহ্  শব্দটি উচ্চারণ করতে হটাত হিন্দুদের মুরতি চিন্তায় এলো। এখন বুজতে পারছিনা কাকে উদ্দেশ্য করে আল্লাহ শব্দটি উচ্চারণ করলাম। বারবার এভাবে উচ্চারণ করতে ও মনে করতে চেষ্টা করে ও কিছু বুজতে পারছিনা। মনে হচ্ছে হিন্দুদের মুরতিকে উদ্দেশ্য করে না কি ?   এতে ইমানের কোন সমস্যা হবে কি?

(৩) আমি শুনেছি কারো কাছে এমন কিছু চাওয়া যে তার দেওয়ার ক্ষমতা নেই , এটিও কুফরি।
আমি আমার ছোট  মেয়ের কাছে এমনিতেই বলছিলাম - আমার এখানে ব্যথা ভাল করে দেও ,আরেক দিন আমার মেয়ে বলে আমার অনেক শক্তি তখন আমি বলি -  তোমার ত অনেক শক্তি আমারে একটু শক্তি দেও ইত্যাদি। অমনোযোগী ভাবে, ভুলক্রমে   কথা গুল বলছিলাম এতে কি ইমানের কোন ক্ষতি হবে।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৬১,সহীহ মুসলিম-১২৭)

 তালাকের ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-  https://www.ifatwa.info/835

ওয়াসওয়াসা সম্পর্কে জানতে ক্লিক করুন-  https://www.ifatwa.info/1379


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আল্লাহ্ শব্দটি উচ্চারণ করতে করতে হটাৎ যদি হিন্দুদের মুর্তি চিন্তায় আসে, তাহলে এদ্বারা ঈমানে কোনো সমস্যা হবে না।

(২) টয়লেটে হটাৎ হিন্দুদের মুর্তির চিন্তা মাথায় আসলে, তখন হটাৎ মুখ থেকে " দেও"  শব্দটি বের হলে,এতেও ঈমানের কোনো সমস্যা হবে না।

(৩)
ব্যথা ভালো করার দ্বারা যদি আপনার উদ্দেশ্য থাকে, মালিশ করে দেয়া, তাহলে কুফরি হবে না। তবে যদি উদ্দেশ্য হয় যে, আপনার মেয়ে ব্যথা ভালো করে দিতে পারবে, তাহলে কুফরি হবে। ঈমানকে নবায়ন করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।জাযাকুমুল্লাহ 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...