আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
319 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
প্রশ্ন:
১/ ওজু করার সময় বা নামাজ পড়ার সময় আমার বাবা ও আমার ভাই দেখে ফেললে নামাজ এবং ওজু হবে কিনা? অনেকে বলে পুরুষ মানুষের সামনে ওজু করলে ওজু হবেনা তেমনি নামাজও হবে না
২/ নাবালক শিশু বয়স ৮ থেকে ১০ মাদ্রাসায় পড়ে, বয়স কম হলেও একটু পাকনামি করে।  ওকে আমি প্রাইভট পড়াতে পারব কিনা?  ওর সামনে পর্দা করতে হবে কিনা?
৩/ আমি স্বদ্য হেদায়েত প্রাপ্ত হয়েছি,  আমার দ্বীনি জ্ঞান খুবই কম। আমার বাবা মা নামাজ  পড়ে কিন্তু  আমার পরিবারের কারোরই দ্বীনের জ্ঞান নেই। এখন আমায় বিয়ে দিতে চাইলে স্বাভাবিক ভাবেই তারা দ্বীনদারীর আগে ছেলের সম্পত্তি ইনকাম এগুলো দেখবে। আমি কিভাবে বুঝবো আমার জন্য কোন ছেলেটা দ্বীনদার?
৪/ আমায় যখন ছেলে পক্ষ দেখতে আসবে তখন কি আমি সরাসরি ছেলে কে বলতে পারবো যে আমাকে বিয়ের পরেও পর্দা করার সুযোগ করে দিতে হবে। আমার বাড়ির মানুষকে দিয়ে তো তাদরকে জানাবো পর্দা করার কথা তবুও আমি নিজে থেকে ছেলেকে জানাতে পারবো কিনা?
মাফ করবেন অনেক গুলো প্রশ্ন হয়ে গেছে।  একটু দেরিতে হলেও প্রশ্নের উত্তর গুলো জানাবেন।
আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক।
আমিন।

1 Answer

0 votes
by (763,050 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 
আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ

আল্লাহ তাআলা খিমার পরিধান করা ব্যতীত কোন প্রাপ্ত বয়স্কা নারীর নামাজ কবুল করেন না। (সুনান আবু দাউদ ৬৪১)

ﻭَﻟِﻠْﺤُﺮَّﺓِ ﺟَﻤِﻴﻊُ ﺑَﺪَﻧِﻬَﺎ ﺧَﻠَﺎ ﺍﻟْﻮَﺟْﻪِ ﻭَﺍﻟْﻜَﻔَّﻴْﻦِ ﻭَﺍﻟْﻘَﺪَﻣَﻴْﻦ

মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর। (রদ্দুল মুহতার ১/৪০৪)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে অযুও হবে,নামাজও হবে।
এতে কোনো সমস্যা নেই।

নামাজের সময় মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর,সুতরাং এভাবে পুরো শরীর ঢেকে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে,বাবা ভাই দেখলে তাতে নামাজের কোনো সমস্যা হবেনা।

অনেকে যেই বিষয়টি বলেন,সেটি সঠিক নয়।
তবে গায়রে মাহরাম পুরুষ এর সামনে অযু নামাজ পড়লে অযু নামাজ আদায় হয়ে গেলেও গুনাহ হবে।

(০২)
তার সামনে পর্দা করা ফরজ নয়। তাকে প্রাইভেট পড়াতে পারবেন।  তবে ফিতনার আশংকা থাকলে তার সামনে পর্দা করবেন,সেক্ষেত্রে প্রাইভেট পড়াবেননা।

আরো জানুনঃ- 

(০৩)
আপনি দেখবেন যে ছেলের মুখে দাড়ি আছে কিনা,জিজ্ঞাসা করবেন যে সে নিয়মিত নামাজ আদায় করে কিনা,রমজান মাসে পূর্ণ রোযা রাখে কিনা,তার বাসায় গেলে পূর্ণ পর্দার পরিবেশ পাওয়া যাবে কিনা।

তাহলেই তার দ্বীনদারিত্ব বুঝতে পারবেন।

(০৪)
হ্যাঁ, আপনি সরাসরি ছেলে কে বলতে পারবেন যে আমাকে বিয়ের পরেও পূর্ণ পর্দা করার সুযোগ করে দিতে হবে।।

এটি বলা ক্ষেত্র বিশেষ অনেক জরুরীও বটে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...