আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
572 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ

১। ভোট না দিলে কি গুনাহ হবে?__আমাদের গ্ৰামে যত প্রার্থী মেম্বার/চেয়ারম্যানিনে দাঁড়ান,তারা প্রত্যেকে গান বাজনা সহ আরো অন্যান্য হারাম কাজের মাধ্যমে নিজেদের প্রচার প্রচারণার কাজ করে যাচ্ছেন এবংকি ভোট কেন্দ্রে ঘুষ সহ ফেতনামূলক আচরন আমার চোখে পরে তাই আমি ভোট দিতে চাচ্ছি না । এতে কি আমার গুনাহ হবে?
by
আমি রাষ্ট্র বিজ্ঞান র ছাত্র। আমরা পড়েছি ভোট দেওয়ার মাধ্যমে জনগণ পরোক্ষভাবে আইন প্রণয়ন করে।  আর নমিনেশন পাওয়ার জন্য প্রচলিত কুফরি আইন মানার জন্য স্বাক্ষর দিতে হয় আবার ভোটে বিজ্যী হলে শপথ বাক্য পাঠ করতে কুফরি আইন মানার জন্য স্বাক্ষর দিতে হয় এবং মুখে কুফরি আইন মানার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। আর কুফরি করতে হিলে ত এক্বরাহ এর অন্তর্ভুক্ত হতে হবে মুক্বরাহ হতে হবে। তা না হলে মুখে কুফরি বাক্য পাঠ করা জায়েজ নয়। এটা ত এক্বরাহ এর অন্তর্ভুক্ত না।  তাহলে ভোট দেয়ার মাধ্যমে কি কুফরি এবং শিরক কে সরাসরি সাপোর্ট করা হচ্ছে না? বিষয় টা বোঝিয়ে বললে উপক্ক্রিত হবো।।।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভোট প্রদান হচ্ছে,সাক্ষ্য দেওয়া।সুতরাং যার দ্বারা দেশ ও জাতি এবং ইসলাম ও মুসলমানের ক্ষতি হয়, তাকে ভোট দেওয়া যাবে না। সুতরাং গানবাজনা করার পরও যদি সাক্ষী দেওয়া হয়, তাহলে সেটা মিথ্যা সাক্ষী হবে।মিথ্যা সাক্ষ্য না দিলে পরকালে পুরুস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ তা'আলা বলেন,
وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়। (সূরা ফুরকান-৭২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সঠিক প্রার্থী পাওয়া না গেলে, ভোট না দিলে কোনো গোনাহ হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...