আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
764 views
in ওয়াসওয়াসা by (7 points)
আসসালামুআলাইকুম।
আমি একজন ওয়াসওয়াসা রুগী।
আমার কিছু প্রশ্ন আছে মুফতি  ইমদাদুল হকের নিকটে।
১)  আমার স্বামী পান খায়।  আমি পান খেতে নিষেধ করায় বলছে পান আমি খাবোই, ভালো লাগলে থাকো নাইলে যাও। তার এই কথায় কি তালাক গ্রহনের অধিকার পাওয়া হইছে?   পাওয়া হইলে কি সারাজীবন এর জন্য নাকি অই মজলিস এর জন্য?
২.) উপরে যে লিখেছি স্বামী বলছে পান আমি খাবোই, ভালো লাগলে থাকো নাইলে যাও। স্বামী এটা অস্বীকার করেছে।
স্বামী বলতেছে আমি বলছি পান খাবোই।
যার ইচ্ছে হয় থাকবে যার ইচ্ছে হয় চলে যাবে।
এখন প্রশ্ন স্বামীর কথা ধর্তব্য হবে?  না স্ত্রীর?
৩.) স্বামী যে বলছে পান আমি খাবোই, যার ইচ্ছে হয় থাকবে যার ইচ্ছে হয় চলে যাবে।
এ কথায় তালাক গ্রহনের অধিকার পাওয়া হইছে?  পাইলে কি সারাজীবন এর জন্য নাকি অই মজলিস এর জন্য?                     ৪.) কাবিননামা ইজাব কবুলের আগে লেখা হইছে। কিন্ত স্বামী স্বাক্ষর করেছে ইজাব কবুলের আগে নাকি পরে তা জানি না।          আমি তালাক গ্রহনের অধিকার পাবো?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৬১,সহীহ মুসলিম-১২৭)

 তালাকের ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-  https://www.ifatwa.info/835

ওয়াসওয়াসা সম্পর্কে জানতে ক্লিক করুন-  https://www.ifatwa.info/1379


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
"ভালো লাগলে থাকো নাইলে যাও" তার এই কথার দ্বারা যদি সে তালাকের অধিকার প্রদানের নিয়ত করে, তাহলে স্ত্রী সাময়িক তথা উক্ত বৈঠকের ভিতর তালাকের অধিকার পাইবে। নতুবা স্ত্রী তালাকের অধিকার পাইবে না।

(২)
"পান আমি খাবোই, ভালো লাগলে থাকো নাইলে যাও" স্বামী এটা অস্বীকার করলে স্বামীর কথাই গ্রহণযোগ্য হবে।

(৩)
এখানে যেহেতু স্বামীর তালাক প্রদানের নিয়ত নাই, যেমনটা তার অস্বীকারের দ্বারা বুঝা যাচ্ছে, তাই স্ত্রী তালাকের অধিকার পাবে না।

(৪)
কাবিন নামার সাথে তালাকের অধিকারের বাস্তবে কোনো সম্পর্ক নাই। কাবিন নামায় তালাকের অধিকার দেওয়া থাকলেও স্বামী যদি না জানে, তাহলে আল্লাহর আদালতে স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...