আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
409 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

 সন্তান ও মায়ের শারীরিক সুস্থতার পাশাপাশি একক পরিবারে বাচ্চা লালন পালন নানাবিধ জটিলতার দিক চিন্তা করে , সাময়িক কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা কি শরীয়ত সম্মত? ইনজেকশন পুশ করে তিন মাস অন্তর অন্তর এভাবে দুই/ তিন বছরের জন্য বিরতি গ্রহণ, কিংবা স্ট্রিপ লাগিয়ে দুই তিন বছরের সাময়িক গ্যাপ রাখা সম্পর্কে শরীয়তের হুকুম কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
মোটকথা-সন্তান জন্ম না দেয়ার যদি কেউ এমন পদ্ধতি গ্রহণ করে যে, যাদ্বারা ঐ ব্যক্তির চিরস্থায়ী জন্মদানের ক্ষমতা কে হারিয়ে ফেলে তাহলে তার ঐ কাজ করা হারাম।চায় পুরুষ করুক বা মহিলা করুক।চায় অপারেশনের মাধ্যমে হোক বা ইঞ্জেকশনের মাধ্যমে হোক বা অন্যকিছু দ্বারা হোক

হ্যা অস্থায়ী ভিত্তিতে চায় পুরাতন মাধ্যম দ্বারা হোক বা অাধুনিক মাধ্যম দ্বারা হোক বিশেষ বিশেষ জরুরতের সময় জন্মবিরতি নেয়া অনুমোদনযোগ্য রয়েছে।শর্ত এই যে এক্ষেত্রে কোনো নাজায়েয কারণ থাকতে পারবে না। কিন্তু জাতীয়ভাবে এর ব্যাপকতর প্রচার-প্রসার কুরআন এবং সুন্নাহর বিরোধিতা। যে জন্মনিয়ন্ত্রণকে রাসূলুল্লাহ সাঃ অপছন্দ করেছেন এবং মানবতার জন্য হমকিস্বরূপ মনে করেছেন, তাকে উন্নতি ও অগ্রগতির চাবিকাঠি মনে করা কখনো বৈধ হবে না।
বিশেষ করে অর্থনৈতিক চিন্তাভাবনায় জন্মনিয়ন্ত্রণের প্রচার-প্রসার কখনো বৈধ হবে না।যেখানে রিযিকের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছেন সেখানে রিযিক নিয়ে চিন্তাভাবনা করে আল্লাহর নেযামের বিরোধীতা করে জন্মনিয়ন্ত্রণ করা কখনো উচিৎ হবে এবং জায়েয হবে না।(শেষ)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1907

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নের বিবরণ দ্বারা বুঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত ব্যক্তির নির্দিষ্ট কোনো জরুরত নেই। বরং তিনি সুন্দর্য্য ও আরাম আয়েশের নিমিত্তে জন্মনিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, তাই এটা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...