আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
370 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (63 points)
অন্নপূর্ণা  হিন্দু দের এক দেবীর নাম,যদিও এই নাম এখান থেকে আসেনি, তথাপি ইসলামি শরীয়াহ এই নাম অনুমোদন  করে কিনা।

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম। 
জবাবঃ-
পূর্ণ   /বিশেষণ পদ/ পুরা, ভরতি; সফল, সিদ্ধ মনোবসনা পূর্ণ হওয়া.; অখন্ড, বাকী বা কমতি নাই এমন পূর্ণচন্দ্র, পূর্ণানন্দ.; সম্পূর্ণ, সমাপ্ত কাল পূর্ণ হওয়া.। /বিশেষণ পদ/ স্ত্রীলিঙ্গ. পূর্ণা। /বিশেষ্য পদ/ পূর্ণতা, পূর্ণত্ব।
দেখুন-

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পূর্ণ শব্দের স্ত্রী লিঙ্গ হল পূর্ণা।যেহেতু পূর্ণা শব্দের অর্থ ভালো তাই এ শব্দ দ্বারা নাম রাখতে কোনো অসুবিধে নাই।তবে যেহেতু অন্যপূর্ণা থেকে উক্ত নামা এসেছে বলে সাধারণত মনে হয়ে যায়,তাছাড়া এ আঙ্গিকে কিছু এমন নাম রয়েছে,যেগুলোকে সাধারণত অমুসলিমরাই ব্যবহার করে থাকে,যেমন ঋতুপূর্ণা,খশিপূর্ণা ইত্যাদি।তাই এমন নাম না রাখাই উচিৎ ও কাম্য।

পুরুষের জন্য আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং নারীদের জন্য আমাতুল্লাহ বা আমাতুর রাহমান নাম রাখাই অধিক শ্রেয়।

وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " «إِنَّ أَحَبَّ أَسْمَائِكُمْ إِلَى اللَّهِ: عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ» ". رَوَاهُ مُسْلِمٌ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলার নিকট তোমাদের নামসমূহের মধ্যে সবচেয়ে উত্তম নাম ‘আবদুল্লাহ এবং ‘আবদুর রহমান।সহীহ মুসলিম ৩৯-(৫৭০৯), তিরমিযী ২৮৩৩, আবূ দাঊদ ৪৯৪৯, ইবনু মাজাহ ৩৭২৮,


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...