আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
385 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম। আমি একত্রে কয়েকটি প্রশ্ন করছি অনুগ্রহ করে উত্তর দিবেন।
প্রশ্ন:১

দুই ব্যক্তি ঝগড়া করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করেছে।এমতাবস্থায় হত্যাকারী ব্যক্তি যদি মৃত ব্যক্তির স্ত্রী ও এতিম সন্তানদের ক্ষতিপূরণ দিয়ে মিমাংসা করতে চায় তাহলে কি সেটা তার জন্য জায়েজ হবে? আর মৃত ব্যক্তির স্ত্রী সন্তানরা যদি ক্ষতিপূরণের টাকা নেয় তাহলে সেটা খাওয়া কি তাদের জন্য হালাল  হবে?   মৃত ব্যক্তির ভাইয়েরা যদি সেই ক্ষতিপূরণের ভাগ নেয় তাহলে ভাইদের জন্য কি  সেটা খাওয়া হালাল হবে নাকি শুধু মৃত ব্যক্তির স্ত্রী সন্তানরাই সেই ক্ষতিপূরণ পাবে?

প্রশ্ন:২

তাহনিক যদি খেজুরের পরিবর্তে মধু দ্বারা করা হয় তাহলে কি সুন্নাত আদায় হবে?
প্রশ্ন:৩

নবজাতকের চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা না দিয়ে সমপরিমাণ অর্থ দান করলে কি সুন্নাত আদায় হবে?
প্রশ্ন:৪

মেয়ে বাচ্চার নাম আয়েশা সিদ্দিকা রাখা উত্তম নাকি উম্মে আয়েশা সিদ্দিকা?
প্রশ্ন:৫
মুসলমান মেয়েদের নাম ঐশী রাখা যাবে কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হত্যার বদলে হত্যার নাম হল কিসাস। আর হত্যার বদলে জরিমানা দেয়ার নাম হল দিয়ত।

মৃত ব্যক্তির ওয়ারিশরা দিয়ত গ্রহণ করতে পারবে। মৃতব্যক্তির ছেলে সন্তান থাকলে, উক্ত টাকা মৃত ব্যক্তির স্ত্রী পাবে ৮ ভাগের এক ভাগ। এবং বাকী টাকা ছেলে পেয়ে যাবে। আর যদি ছেলে সন্তান না থাকে, বরং মেয়ে সন্তান হয়, তাহলে এক মেয়ে সন্তান হলে অর্ধেক,এবং একাধিক মেয়ে সন্তান হলে দুই তৃতীয়াংশ টাকা পেয়ে যাবে।এবং বাকী টাকা ভাই পেয়ে যাবে।

এই টাকা গ্রহণ করার ওয়ারিশদের জন্য জায়েয হবে।

(২)
তাহনিক যদি খেজুরের পরিবর্তে মধু দ্বারা করা হয়, তাহলেও সুন্নাত আদায় হবে।


(৩)
নবজাতকের চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা না দিয়ে বরং সমপরিমাণ স্বর্ণ বা রূপার মূল্য দান করলেও সুন্নত আদায় হবে।

(৪)
আয়েশা সিদ্দিকা রাখাই উত্তম হবে।

(৫)
মুসলমান মেয়েদের নাম ঐশী না রাখাই উচিৎ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 460 views
...