আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
298 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (11 points)
আসসালামু আলাইকুম। মুফতি ওলি উল্লাহ শায়েখের কাছে প্রশ্ন।
আমি এক বছর আগে ঈমান ভংগের কারন সম্পর্কে জানতে পারি। তখন আমি চিন্তিত  হয়ে পরি। বিভিন্ন মুফতির কাছে যাই এবং আমি তাদের সাথে আলোচনা করি। আমি ভালোভাবে জানার জন্য আকিদা বিষয়ক একটি বই কিনি। কিন্তু অলসতার কারনে পরব পরব বলে পড়া হয় নি। এখন আমার প্রশ্ন হল-
১.এই যে আমি এক বছর ধরে অলসতার  কারনে পরব পরব বলে পড়িনি। এই সময়ের মধ্যে  যদি  ঈমান ভংগের কোন কাজ করা হয়ে থাকে তাহলে কি ওজর বিল জাহেলিয়াত বলে গন্য হবে? এর কারনে কি আমার ঈমানের কোন সমস্যা হবে?
২.এখন বই পড়ার পর যদি জানতে পারি যে আমার আকিদায় ভুল বিশ্বাস বা ভুল ধারণা বা ঈমান ভংগের কোন কারন ছিল তাহলে কি তা ওজর বিল জাহেলিয়াত বলে গন্য হবে? (যেহেতু আমি অলসতার কারনে এক বছর যাবত বই পরব পরব বলে    এতদিন বই পড়িনি।)      এতে কি ঈমানের কোন সমস্যা হবে?
৩.  এই প্রশ্ন করার  কারনে কি আমার ঈমানের কোন সমস্যা হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


ওযর বিল জাহালত গ্রহণযোগ্য। চায় এ'তেকাদি মাসাঈল সম্পর্কিত হোক বা ফেকহী শাখাপ্রশাখাগত মাসাঈল সম্পর্কিত হোক।

 আল্লাহ তা'আলা বলেন,
 ( رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )

হে আমাদের রব,আমাদের কে পাকরাও করবেন না,যদি আমি ভূলে যাই কিংবা অজ্ঞতা বশত কিছু করে ফেলি।
সূরা বাকারা-২৮৬

وقوله تعالى : (وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا) الأحزاب/ 5 .
। এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

হাদীস শরীফে এসেছেঃ- 
রাসূলুল্লাহ সাঃ বলেন,
وقوله صلى الله عليه وسلم : ( إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ) رواه ابن ماجه (2043) 
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)

বিস্তারিত জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
এক্ষেত্রে ওযর বিল জাহালত গ্রহণযোগ্য হবে।
প্রশ্নের বিবরন মতে এর কারনে আপনার ঈমানের সমস্যা হবেনা। 

(০২)
এক্ষেত্রে এতোদিনের আমলের ব্যাপারে ওযর বিল জাহালত গ্রহণযোগ্য হবে।
প্রশ্নের বিবরন মতে এর কারনে আপনার ঈমানের সমস্যা হবেনা। তবে এখন আকীদা বিশুদ্ধ কর নিতে হবে। এবং তওবা করতে হবে। 

(০৩)
এই প্রশ্ন করার কারনে আপনার ঈমানের কোন সমস্যা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 468 views
0 votes
1 answer 313 views
0 votes
1 answer 378 views
0 votes
1 answer 376 views
0 votes
1 answer 331 views
0 votes
1 answer 541 views
0 votes
1 answer 231 views
...