আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
276 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (27 points)
আসসালামু আলাইকুম।  আমি একজন শায়েখের একটি ভিডিও তে দেখেছিলাম যে, ইমাম আবু ইউসুফ (রহ) তার বইতে লিখেছেন যে,  কেউ যদি রাসুল সাঃ এর হাদিস বর্ননা করে যে,   রাসুল সাঃ লাউ খেতে পছন্দ করতেন।  তখন কেউ যদি সাথে সাথে বলে যে আমি লাউ খেতে পছন্দ করি না।  তাহলে সে কাফের হয়ে যাবে।
তো আমরা কয়েকজন বন্ধু মিলে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম।  তখন আমরা সুরা মাঊন এর শেষ আয়াত সম্পর্কে আলোচনা করছিলাম।   সুরা মাঊন এর শেষ আয়াতের বাংলা অনুবাদ হল-    এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে।
তখন উপোরক্ত আয়াতের বাংলা অনুবাদ সম্পর্কে আমার বন্ধুর সাথে কথা বলার সময় আমি বলি যে,  মানুষকে কোন জিনিস দিলে ঠিক মত টেক কেয়ার করে না। ফেরত দিতে দেরি করে । জিনিসের যত্ন করে না।

১.আমি ওভাবে কথাটা বলার কারনে ইমাম আবু ইউসুফ( রহ)    তার বইতে যেভাবে লিখেছেন তার মত হল?


২.ওভাবে কথাটা বলার কারনে আমার ঈমানের কোন সমস্যা হবে?  আমার বিবাহের কোন সমস্যা হবে?

৩.   আমি বুঝতে পারার পর ইস্তিগফার পড়ি। আমার ঈমানের কোন সমস্যা হবে কি?

৪.     আমার আয়তের বাংলা অনুবাদ লিখতে   বা প্রশ্নগুলো লিখতে কোন ভূল হল নাকি?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


https://ifatwa.info/47004/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ
শরীয়তের কোনো জরুরি বিধান নিয়ে হাসি ঠাট্রা করলে ঈমান চলে যায়।
  
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

 قُلْ أَبِاللهِ وَآيَاتِهِ وَرَسُوْلِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُوْنَ، لاَ تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيْمَانِكُمْ 

‘আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে তাঁর হুকুম-আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা কর না, ঈমান আনার পর তোমরা যে কাফির হয়ে গেছ’ (তওবা ৬৫-৬৬)। 

 فَنَذَرُ الَّذِيْنَ لاَ يَرْجُوْنَ لِقَاءَنَا فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ 

‘সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের দুষ্টামীতে ব্যতিব্যস্ত করে রাখি’ (ইউনুস ১১)। 

এ ধরনের লোকদের সাথে উঠাবসা, চলাফেরা ত্যাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা উক্ত আচরণ পরিত্যাগ না করে। 

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلاَ تَقْعُدُوْا مَعَهُمْ حَتَّى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللهَ جَامِعُ الْمُنَافِقِيْنَ وَالْكَافِرِيْنَ فِيْ جَهَنَّمَ جَمِيْعًا-
‘আর কুরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারী করে দিয়েছেন যে, যখন আল্লাহর আয়াত সমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রূপ করতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গ পরিবর্তন করে। অন্যথা তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ মুনাফিক ও কাফিরদেরকে জাহান্নামে একই জায়গায় সমবেত করবেন’ (নিসা ১৪০)। 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
(০১)
এখানে ইমাম আবু ইউসুফ রহঃ এর মত পাওয়া যায়নি।

(০২)
এভাবে কথাটা বলার কারনে আপনার ঈমানের কোন সমস্যা হবেনা।  আপনার বিবাহের কোন সমস্যা হবেনা।

(০৩)
না,আপনার ঈমানের সমস্যা হবেনা।

(০৪)
না,ভূল হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 243 views
0 votes
1 answer 263 views
0 votes
1 answer 436 views
0 votes
1 answer 294 views
0 votes
1 answer 285 views
...