আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
260 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (12 points)
edited by
আসসালামু আলাইকুম,,,

প্রশ্ন ১:
কেউ যদি নির্জনে একা একা স্ত্রীকে না শুনিয়ে ডিভোর্স দেয় তাহলে ডিভোর্স নাকি হয়ে যায়।
স্ত্রীকে জানানোর নাকি প্রয়োজন নেই।

আচ্ছা তাহলে নির্জনে একা একা ডিভোর্স দেওয়ার পর কেউ যদি নির্জনে একা একা বলে " স্ত্রীকে ফিরিয়ে নিলো" তাহলে কি রাজআত হয়ে যাবে????

স্ত্রীকে না জানিয়ে কেউ যদি বলে একা একা নির্জনে  বলে স্ত্রী হিসেবে গ্রহণ করলো " বা ' স্ত্রী হিসেবে ফিরিয়ে নিলো"।।।
তাহলে রাজআত হবে???

প্রশ্ন ২: যদি একা একা নির্জনে বললে রাজআত যদি না হয়। তাহলে একা একা নির্জনে বললে ডিভোর্স কি করে হয়???
নির্জনে কেউ ডিভোর্স দিলে ডিভোর্স হয় এটা কি শুধু চার মাযহাবে আছে???

প্রশ্ন ৩ : সিহাহ সিত্তাহ এর ৬ টি বিশুদ্ধ হাদিস গ্রন্হে নির্জনে কেউ একা ডিভোর্স দিলে কার্যকর হওয়ার বিষয়ে হাদিসে লেখা আছে???

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কেউ যদি নির্জনে একা একা স্ত্রীকে না শুনিয়ে ডিভোর্স দিয়ে দেয়, তাহলেও ডিভোর্স বা তালাক হয়ে যাবে।এক্ষেত্রে স্ত্রীকে জানানোর কোনো প্রয়োজনিয়তা নাই।

নির্জনে একা একা ডিভোর্স দেওয়ার পর কেউ যদি নির্জনে একা একা বলে " স্ত্রীকে ফিরিয়ে নিচ্ছি" তাহলে এদ্বারাও রাজআত হয়ে যাবে।
মুস্তাহাব হল,তালাক পরবর্তী দুইজন সাক্ষীর উপস্থিতিতে রাজ'আত করা। (ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৪৬৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2579

স্ত্রীকে না জানিয়ে কেউ যদি একা একা নির্জনে বলে যে,তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলামম, তাহলে এদ্বারা বিয়ে হবে না।

(২)
যেভাবে একা একা নির্জনে বললে রাজআত হয়, ঠিকতেমনিভাবে  একা একা নির্জনে বললে ডিভোর্সও হয়।

(৩)
আপনি পরিস্কারভাবে উল্লেখ করুন, এখানে আপনি কি উদ্দেশ্য নিয়েছেন।কমেন্ট করার পর উত্তর দেয়া হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...