আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
320 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
আসসালামু আলাইকুম।
(১) স্কুলের গাছের ডাব/নারকেল, সুপারি ইত্যাদি খাওয়া যাবে কিনা বা কে খাবে সেই সিদ্ধান্ত কি হেডমিস্ট্রেস বা সকল শিক্ষক মিলিতভাবে নিতে পারবেন? এভাবে আমার মায়ের স্কুল থেকে কিছু ডাব ও সুপারি দিয়েছে। এগুলি খাওয়া হালাল হবে? যদি উত্তর না হয় তাহলে এগুলি এখন কি করা যেতে পারে?
(২) রেস্তোরা তে খাওয়া কি হালাল হবে? অনেক সময় শুনি মরা মুরগি দেয় বা মেশিনে ছিলে - খাওয়া উচিত না. আবার কখনো মনে হয় সবাই তো আল্লাহ ভরসা বলে খাচ্ছে তাহলে কি আমার ভরসা কমে গেলো - নাকি এটা অসওয়াসা?
(৩) বর্তমানে একটা কথা খুব শুনি - আদৌ বিয়ে হবে কিনা এটা নাকি তাকদীরে মুবরাম আর কার সাথে বিয়ে হবে এটা মুয়াল্লাক। কথাটা কি ঠিক?
(৪) প্লেট ধুয়ে পানি খাওয়া সুন্নাত নাকি মুস্তাহাব নাকি বিদাত?
(৫) বয়স কত বছর হলে সেই (পুরুষ) গায়ের মাহরামের সামনে পর্দা করতে হবে না?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)

এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) স্কুলের গাছের ডাব,নারকেল,সুপারি ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত খাওয়া যাবে না। সরকারি বিধান অনুযায়ী যদি এগুলোর দেখাশোনার দায়িত্ব হেডমিস্ট্রেসের থাকে, তাহলে তার অনুমতি সাপেক্ষে এগুলো নিলামে তুলে বিক্রি করে ঐ টাকা স্কুলের কাজে লাগাতে হবে। শিক্ষক শিক্ষিকারা মিলে সিদ্ধান্ত নিয়ে বিনা মূল্যে নিজেরা খেতে পারবে না।কেননা এগুলোর মালিক স্কুল। হ্যা, সরকারি নিয়মে যদি থাকে, যে শিক্ষক শিক্ষিকারা বা ছাত্র ছাত্রীরা খেতে পারবে,তাহলে তারা খেতে পারবে।

(২) মুসলিম অধ্যুষিত এলাকায় রেস্তোরাতে বিনা দ্বিধায়  খাওয়া যাবে। তবে অমুসলিম এলাকা হলে, রোস্তোরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে তবেই খেতে হবে।

(৩) বিয়ে কখন হবে এবং কার সাথে হবে, এসবই তাকদীরে মু'আল্লক।

(৪) 
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল ও বরতন ভালোভাবে পরিষ্কার করে খাওয়ার আদেশ করেছেন। (সহীহ মুসলিম, হাদীস : ২০২২)
সুতরাং আঙ্গুল ও প্লেট ভালোভাবে পরিষ্কার করে খাওয়া সুন্নত, ধুয়ে পানি পান করা সুন্নত নয়। তবে সুন্নত ও মুস্তাহাব মনে না করে কেউ যদি প্লেট ধুয়ে পানি পান করে তাহলে এতে কোনো অসুবিধা নেই; বরং তা মুবাহ। কিন্তু একে সুন্নত বলা সঠিক নয়।

(৫) নারী পুরুষ যখন বালেগ হবে, তখনই তাদের উপর পর্দার বিধান চলে আসবে।

সন্তান কখন বালেগ হবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/13073


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...