আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
272 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (67 points)
১/  কেউ বাড়ি থেকে আগে মদিনায় যায় তারপর সেখান থেকে মক্কায় যায় তাহলে কী হজ্জ বা উমরা সম্পন্ন হবে?

২/আমি তো জানি মাশাআল্লহ বললে বদনজর লাগেনা।কিন্তু এক আপু আমাকে বলল মনে নিফাকি রেখে মাশা আল্লাহ বল্লেও কাজ হবেনা।এটা কি সত্য?

৩/ যারা ইচ্ছে করে অন্যকে মানষিক শারীরিক এমনকি দাম্পত্য জীবনেও অশান্তি দেয়,এবং মনে করে এটা কোনো অন্যায় না,এদের জন্য বদদোয়া করা কি অন্যায়?একসময় এদের জন্য হেদায়েতের দোয়া করতো যেই অন্তর,এখন সেই একই অন্তর বলে হে আল্লাহ্ এদের বিচার দুনিয়াতে না হয় আখিরাতে করুন।এটা কি খুব অন্যায়???
মানুষগুলোও খুব নিকটাত্মীয়।

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি বাড়ি থেকে প্রথমে মদিনায় যায় তারপর সেখান থেকে মক্কায় যায়, তাহলে হজ্জ বা উমরা সম্পন্ন হবে।

(২) জ্বী, মনের নিফাকিকে অবশ্যই দূর করতে হবে। কার বদনজর লাগবে আর কার লাগবে না, সেটা আল্লাহই ভালো জানেন।

(৩) যারা ইচ্ছে করে অন্যকে মানষিক শারীরিক এমনকি দাম্পত্য জীবনেও অশান্তি দেয়,এবং মনে করে এটা কোনো অন্যায় না,এদের জন্য বদদোয়া করা যাবে, তবে ক্ষমা করে দেয়াই উত্তম। তাদের জন্য হেদায়েতের দোয়া করাই উচিৎ। 
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﺟَﺰَﺍﺀ ﺳَﻴِّﺌَﺔٍ ﺳَﻴِّﺌَﺔٌ ﻣِّﺜْﻠُﻬَﺎ ﻓَﻤَﻦْ ﻋَﻔَﺎ ﻭَﺃَﺻْﻠَﺢَ ﻓَﺄَﺟْﺮُﻩُ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻧَّﻪُ ﻟَﺎ ﻳُﺤِﺐُّ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন নাই।(৪২/৪০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/19877


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...