আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
594 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (111 points)
১।একটি মেয়ের সাথে ১০বছর আগের সম্পর্ক ছিলো তাকে বিয়ে করতে চাইছিলাম কিন্তু অন্য যায়গায় বিয়ে দিয়ে দেয়। গতকাল আমি রাস্তায় কাছে একজনের সাথে কথা বলতেছিলাম হঠাৎ সে আমাকে দেখে ডাক দেয় আমার নাম্বার নেয়। এখন আমার তাকে বিয়ে করার ইচ্ছে আছে। তাকে জিজ্ঞেস করা যাবে কি না তাদের তালাক হইছে কিনা।তার সম্পর্কে তথ্য জানার জন্য তার সাথে ফোনে কথা বলা যাবে কি না। সাধারণ কথা বলা যাবে কি না খারাপ কথা নয়।তার তালাক হলে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য কথা বলা যাবে কি না?
২।কথার যিনা কি ধরনের গুনাহ কথার যিনা করলে কি ধরনের শাস্তি হবে আখিরাতে?
৩।কথার যিনা কি কারো সাথে যৌনউত্তেযক কথা বললে হবে নাকি সাধারণ কথা বললে হবে

1 Answer

0 votes
by (770,280 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।

فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ

রাসূল সাঃ ইরশাদ করেন, চোখের জিনা হল [হারাম] দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হল, [গায়রে মাহরামের যৌন উদ্দীপক] কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা হল, [গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের জিনা হল, [গায়রে মাহরামকে] ধরা বা স্পর্শকরণ। পায়ের জিনা হল, [খারাপ উদ্দেশ্যে] চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় [যদি জিনা করে] এবং মিথ্যা পরিণত করে [যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে]। {সহীহ মুসলিম, হাদীস নং-২৬৫৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৯৩২}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
প্রশ্নে উল্লেখিত মেয়েটির সাথে উপরোক্ত কোনো কথাই বলা যাবেনা।

এক্ষেত্রে উপরোক্ত বিষয় নিয়ে জানা প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনার কোনো এক মাহরাম মহিলার মাধ্যমে ফোন দিবেন।

এক্ষেত্রে তালাক না হয়ে থাকলে তার বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলবেন।
নাম্বার ব্লক করে দিবেন।

(০২)
এক্ষেত্রে কবিরা গুনাহ হবে।
এর শাস্তি সম্পূর্ণ আল্লাহ তায়ালা ইচ্ছাধীন। 

(০৩)
জিহবার জিনা হল, গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক কথোপকথন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (111 points)
মাহরাম কেউ বলার মত নাই আমি যদি যৌন উদ্দীপক কথা না বলে সাধারণ কথা বলি শুধু জানার জন্য তাহলে গোনাহ হবে কিনা। কেউ জানলে মানতে চাইবেনা।
by (6 points)
আমি কোনো আলেম নই।
তবে দ্বীনি ভাই হিসেবে একটা পরামর্শ দিতে চাই - যেই মেয়েকে আপনি বিয়ে করতে চাচ্ছেন সেই মেয়ে পর্দা বোঝে না। আগের যিনাসঙ্গীর নাম্বার নেয়া,তার সাথে নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলা - এই কাজগুলো কোনো দ্বীনদার ও পর্দা মেইনটেইন করা নারীর কাজ হতে পারে না।
(পর্দা বলতে আমি মুখঢাকার বিষয়টা বলছি না) 
আর নাবী(সা:) বলেছেন - যে দ্বীনদার ছাড়া কাউকে বিয়ে করবে তার হাত ধুলায় ধুসরিত হোক।অর্থাৎ ধ্বংস হোক।
যা করবেন ভাই - আলেম উলামার সাথে পরামর্শ করে করিয়েন।
কড়া কথার মাধ্যমে কষ্ট দিয়ে কথা বলার জন্য মাফ চাচ্ছি ভাই।
by (770,280 points)
প্রশ্নের বিবরন মতে সেই মহিলার সাথে আপনার কথা বলা জায়েজ নেই।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...