আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
326 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (26 points)
একটা প্রোগ্রামে প্রাণ এর টেস্টি ট্রিট এর মাংশযুক্ত খাবার দেয়া হয়। যেহেতু তারা কাদিয়ানি হিসেবে পরিচিত, তাই কে জবাই করছে নিশ্চিৎ না হওয়ায় সেটার মাংশটুকু খাইনি। উক্ত মাংশ কি হালাল? মাংশ ছাড়া বাকিটুকু? ওটা ফেলে দেয়ার পর মনে হয়েছে যে অনেক কোম্পানী বাইরে অন্যদের থেকে হয়তো জবাই করা মুরগি কিনে। এমনটা হলে ওটা ফেলে দেয়ায় কি গোনাহ হয়েছে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসলিম দেশের হোটেল-রেস্তোরাঁ গুলোতে  গোশত খাওয়া জায়েয রয়েছে।এক্ষেত্রে সন্দেহ প্রবণতা পরিহার করা উচিত।মুসলমানকে এবং মুসলিম সমাজের মানুষকে বিশ্বাস করাই স্বাভাবিকতা। অবশ্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিশ্চয়ই এসব থেকে দূরে থাকতে হবে।
অন্যদিকে অমুসলিম রেস্তোরাঁ থেকে গোস্ত ভক্ষণ করতে হলে মালিককে জিজ্ঞাসা করতে হবে।সে যদি বলে ইসলামি ত্বরিকায় হালালভাবে যবেহ করা হয় নাই,তাহলে এমতাবস্থায় উক্ত গোশতকে ভক্ষণ করা যাবে না। কিন্তু যদি সে বলে যে, এটাকে হালাল ত্বরিকায় যবেহ করা হয়েছে,তাহলে এমতাবস্থায় করণীয় কি?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/686


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রাণ এর টেস্টি ট্রিটে যে মাংশযুক্ত খাবার দেয়া হয়,  সেগুলোর প্যাকেটে যদি হালাল লিখা বা হালাল স্টিকার দেয়া থাকে, তাহলে অবশ্যই তাদের কথার উপর বিশ্বাস রেখে সেটাকে ভক্ষণ করা জায়েয হবে। কিন্তু যদি মোড়কে হালাল লিখা বা স্টিকার দেয়া না থাকে, তাহলে তালাশি করে জেনে নিতে হবে যে, এগুলো হালাল ত্বরিকায় জবাই হয়েছে কি না? যদি তালাশি করা সম্ভব না হয়, তাহলে পরিত্যাগ করাই শ্রেয় হবে।

আপনি সতর্কতামূলক ফেলে দিয়েছেন, বিধায় আপনার গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...