আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
447 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামুয়ালাইকুম
বিয়ের জন্য প্রথম যখন ছেলে দেখতে চায় একা একা দেখা করতে চেয়েছিলো আমি রাজী হইনি।তারপর মাহরামের উপস্থিতিতে নিজ বাড়িতে দেখাশোনা হলো। কিন্তু আমার ভাই সাথে থাকার কারনে উনার চোখে মুখে বিরক্তির ছাপ খেয়াল করেছি।তারপর পর্দার প্রশ্ন করলেন আমি বললাম আগে তো বুঝিনি পুরো জবাব না দেওয়ার আগেই উনি বললেন এতদিনেও বুঝেননি তারপর আমার ভাই চলে যাওয়ার পর অনেক প্রফুল্ল হয়ে অনেক কথা বললেন।ওনার পাশের বাসায় কোন ভাবি আছে ওনার মতো হতে হবে এসব বললেন অবশ্য এ ভাবি নাকি বাসা থেকে বের হয়না।আমি অবশ্য চাকরির টাকার কথা জিজ্ঞেস করায় বিয়েটা আর হলোনা

 যেহেতু পরিচিত এক আন্টির ভাতিজা হয় আমি কয়েক মাস পর গিয়ে ক্ষমা চেয়ে নিলাম যে আমার চাকরির টাকার কথা বলা ঠিক হয়নি।তারপর বাসার সবাই মিলে অনেক গালি দিয়ে আমাকে জোর করে অনেক বার ওনার সাথে কথা বলানোর চেষ্টা করিয়েছে যদিও আমি বলিনি উনি অনেকবার ফোন মেসেজ দিতো আমি রিপ্লাই দিতাম না।হাদিস দিয়েছিলাম ছেলে মেয়ে কথা বলা হারাম উনি খুব রাগ করেছিলো। চাকরি ছেড়ে দিলো তাই বিয়ে আবার পিছিয়ে গেলো।

উনাদের সাথে আমাদের কুফু মেলে ছেলে হিসেবে ভালো সব ঠিক ছিলো দীনদার কিন্তু উনার সাথে জরুরি কথা বলার জন্য আমি যোগাযোগ করেছি একদিন ১বছর আগে দেখছিলো তাই ছবি চেয়েছে আমি ছবি না দিয়ে বলেছি আচ্ছা মাহরামের উপস্থিতিতে আবার দেখার ব্যাবস্থা করি তাহলে উনি তখন আবার না করে দেয় কথা বার্তা শুনলে ওনাকে কেমন জানি লাগে আমি একটা বলি বুঝে একটা আর খোটা দিয়ে কথা বলে।আবার ছবি চেয়েছে দেখে মানা করেছিলাম দেখে বলছিলো বিয়ের পরে তো দেখবোই বুড়ি হয়ে গেলেও দেখবো সব দেখবো একজন অপরিচিত মেয়ের সাথে এভাবে কথা বলাটা কেমন? আমার বাড়িতে সবাই আমার উপর রাগ এখানে রাজী হচ্ছিনা দেখে সামান্য কথার জন্য। সবার কথা দীনদার মসজিদে বিয়ে করবে পর্দায় রাখবে হালালভাবে ব্যাবসা করছে,জুব্বা দাড়ি ,৫ ওয়াক্ত সালাত জামাতে তাহাজ্জুদ সব কিছুই আছে সবাই বলেছে অনেক উনি অনেক ভালো এবং অনেক ভালোবাসবে সবাই অনেক বুঝাচ্ছে  এমনকি বলে দিয়েছে আর ছেলে দেখবেনা বিয়েও দেবে না।
প্রায় ১ বছর ধরে ইস্তিখারা করছি ওনার প্রতি মন কিছুতেই স্থির হচ্ছেনা এক্ষেত্রে কি পরিবারের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে? মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে বুঝিয়ে দীনের জন্য ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম তাই রাজীও হয়েছিলাম কিন্তু তাও বিয়ে পিছাতে থাকে ।এখন এই মাসেই বিয়ে করতে চায় আমার কি তাকে বিয়ে করা উচিৎ?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যখন কারো সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিত হবে।এবং সে সিদ্ধান্ত নিতে পারবে না যে, সে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিবে।তাহলে এমন পরিস্থিতে তার জন্য উচিৎ ইস্তেখারা করা তথা ভালো দিক কে অন্বেষণ করা।অবশ্যই ইস্তেখারা, নামাযের মাধ্যমেই করবে। ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ এক হাদীসে বলেন, দুই রা'কাত নামায পড়ে বিশেষ মনোযোগের সাথে (নিম্নে উল্লেখিত) দু'আ পড়বে।তাহলে হয়তো তার মন কোনো এক দিকে ধাবিত হবে,বা সে স্বপ্নযোগে কোনো এক ইশারা পাবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1472 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ইস্তেখারা করে একটি দিককে নির্দিষ্ট করে নেওয়ার চেষ্টা করুন। যদি ইস্তেখারা করার পরও কোনো দিককে নির্দিষ্ট করা সম্ভবপর না হয়, তাহলে যেহেতু মাতাপিতাই সবচেয়ে বেশী সন্তানের কল্যান কামনাকারী, তাই মাতাপিতার পরামর্শকে গ্রহণ করে নেওয়াটাই কল্যানকর। তাছাড়া যেহেতু পাত্র দ্বীনদার হিসেবে আপনার মাতাপিতা জানেন, এবং আপনাকে দ্বীন পালনের সুযোগ দিতে পাত্র বদ্ধপরিকর।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হুজুর আমি এভাবেও চেষ্টা করে দেখেছি খারাপ সব দিক বাদ দিয়ে ভালো দিক ধরে ইস্তিখারা করেছি এবং নিজেকে সবসময় ওনার প্রতি পজিটিভ রেখেছি কিন্তু তখন উনার দিক থেকে সমস্যা ওনারা বিয়ে পিছায় দেয় এবং এটাও বলে যে এখন বুঝুক কেমন লাগে যখন আমি বিয়ে করতে চাইলাম তখন করলো না এখন আমার টাকা শেষ।এরকম করতে করতে 1বছর চলে গেলো এখন উনি যখন করতে চাচ্ছে আমার মন আগাচ্ছেনা।উনি দীনদার ঠিক আছে কিন্তু গান শুনে নাটক দেখে এবং ফেসবুকে মেয়েদের সাথে কথা বলে তার চাচাতো বোনদের সাথে মেসেজে এক্ষেত্রে উনার শিকার করার কথা ছিলো উনার ত্রুটি আছে আমিতো করি যে আমি ওতো দীনদার না কিন্তু উনি উল্টা আমাকে বলে আমি দীন দেখতেছি না খালি  দুনিয়া দেখতেছি ।মা বাবা দীনদার না তারা এত কিছু বুঝবেনা।এখন আমাকে মানসিকভাবে অনেক প্রেসার দিচ্ছে যাতে ওখানেই বিয়ে করি আর বিভিন্ন বদদোয়াও 
by (807,660 points)
বর্ণনামতে যেহেতু পাত্র আপনাকে দ্বীনি পরিবেশে রাখতে পারবেন, তাই উনাকে মেনে নিতে পারবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...