আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
380 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (111 points)
১।এক মুসলিম স্যার হোস্টেলের পরিচালক ছিলেন উনি ছোটো খাটো ভুলের কারনে অনেক পিটাইতেন আবার অন্য জনে অন্যায় করছে যাচাই না করে আমাকে অনেক পিটাইছে উনার উপর যিদ ছিলো সেই কারনে উনার পানি খাবার জগে অবাঞ্ছিত লোম ছেচে রাখ ছিলাম পরে দুয়ে দেই উনি জানে না এখন কি উনার কাছে মাফ চাইতে হবে?
২।এক হিন্দু স্যারের হক নষ্ট করছিলাম উনাকে ফোন দিছিলাম আমার নাম যখন বলছিলাম নেটওয়ার্ক এ একটু সমস্যা ছিলো আবার বলছিলাম তারপর স্যার বলল বলেন সিওর না নাম সুনছে কিনা আমি আমার অন্যায়ের কথা বলছি আর বলছি মাফ চাই  স্যার বলল ঠিক আছে  ছাত্র শিক্ষকের কাছে সন্তানের মত আমার রাগ নাই। এইযে স্যার আমার নাম শুনছে কি না সিওর না আবার কি মাফ চাইতে হবে?
by (111 points)
 হিন্দু স্যারের কাছে আরেকটা  অন্যয়ের কথা বলি নাই সে অন্যয়ের কথা সিওর না একবার মনে হয় স্যারকে বদনা দিয়ে পানি মারছি আরেকবার মনে হয় মারি নাই আবার মনে হয় এটা প্রবল ধারনা যে  পানি মারছি উপরে পরে নাই

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَانَتْ عِنْدَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ فَلْيَتَحَلَّلْهُ مِنْهَا، فَإِنَّهُ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ مِنْ قَبْلِ أَنْ يُؤْخَذَ لأَخِيهِ مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ أَخِيهِ، فَطُرِحَتْ عَلَيْهِ "
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার ভাই-এর ওপর যুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়, তার ভাই-এর পক্ষে তার নিকট হতে পুণ্য কেটে নেয়ার আগেই। কারণ সেখানে কোন দ্বীনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি পুণ্য না থাকে তবে তার (মাজলুম) ভাই-এর গোনাহ্ এনে তার উপর চাপিয়ে দেয়া হবে। ( সহীহ বোখারী- ৬৫৩৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) স্যারকে কোনোভাবে খুশী করে নিবেন। মূল ঘটনা বলার কোনো প্রয়োজনিয়তা নাই।
(২) মাফ হয়েছে। আর যোগাযোগ করা লাগবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...