আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
115 views
in পবিত্রতা (Purity) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ.. শায়েখ আমার সাদাস্রাব অনেক বেশি পরিমাণে আসতে থাকে সবসময়.. আসরের নামাজের আগে পরিষ্কার করে নামাজে বসি উঠে দেখি স্রাব বের হয়ে গেছে..  তখন আবার পরিষ্কার করে নামাজ পড়ি.. আবার ফজরের নামাজে প্রথম সুন্নাত নামাজ পড়ে আবার ফরয নামাজ পড়ার পরে দেখি সাদাস্রাব বের হয়েছে.. নামাজের ভিতরে বুঝতে পারিনা.. কিন্তু নামাজ শেষ করে টিস্যু দিয়ে চেক করলে বুঝতে পারি যে সাদাস্রাব গেছে..  এক্ষেত্রে
১.আমার যে আসরের নামাজ পড়ার পর স্রাব  দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি কি আবারও সেই  নামাজ পড়বো নাকি আমার আগের নামাজ টাই হয়ে গেছে? আমার আসর নামাজ পুরোটা শেষ করতে ১০ মিনিট লাগে.. আবার আমার ২ রাকাত নামাজ শেষ করতেও অনেকসময় ৭ থেকে ৮ মিনিট লাগে... একটা প্রশ্নের উওরে দেখেছিলাম প্রতি ৫ মিনিটে সাদাস্রাব বের হলে সে মাজুর.. এখন আমার নামাজ শেষ করতে যে মিনিমাম ১০ মিনিট লাগেই এর কমে নামাজ শেষ করতে পারিনা.. সেক্ষেত্রে আমি কি মাজুর হবো?

২.নামাজে আইন উচ্চারণ নিয়ে খুবই প্রবলেম হচ্ছে.. মানে.. আমি যতই মাখরাজ থেকে আনার চেষ্টা করি ততই উচ্চারণ কেমন একটা জানি খসখসে  শোনায়.. এতে করে আমার শুধু মনে হয় যে নামাজ হয়নি.. আমি যে মাখরাজ থেকে আনার চেষ্টা করছি.. এতে করে আমার নামাজ কি হবে?? নাকি সঠিকভাবে না আসার কারণে নামাজ ভেঙে যাবে???

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোনো অসুস্থ ব্যক্তি শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়াজ জন্য শর্ত হলো,
شرط ثبوت العذر ابتداء أن يستوعب استمراره وقت الصلاة كاملا وهو الأظهر كالانقطاع لا يثبت ما لم يستوعب الوقت كله-
শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়ার জন্য কোনো নামাযের শুরু থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত উযর স্থায়ী থাকা শর্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪০) মা'যুরের বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1746

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি মা'যুর কি না? তা যাচাইবাচাই করার জন্য যদি মাগরিবের ওয়াক্তকে নির্ধারণ করেন, এবং সম্পূর্ণ মাগরিবের ওয়াক্ত জুরে মাগরিবের ফরয নামায অজু ভঙ্গ হওয়া ব্যতিত পড়ার চেষ্টা করেন, কিন্তু না পারেন, তাহলে এশার ওয়াক্ত থেকে আপনি মা'যুর হিসেবে গণ্য হবেন।

আপনি মা'যুর হলে প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করবেন। ফরয ওয়াক্ত চলে যাবার সাথে সাথে অজুও শেষ হয়ে যাবে। 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার নামায পড়তে ১০ মিনিট এখন ১০ মিনিটের ভিতরেই সাদাস্রাব বের হলে আপনি মা'যুর। ১০ মিনিট পেরিয়ে গেলে আপনি মা'যুর হবেন না।

(২) নামায হবে।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...