আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
76 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (4 points)
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে বিদেশ ট্রেনিং এ প্রেরন করলে প্রশিক্ষনার্থী  টিএডিএ বাবদ একটি নির্দিষ্ট পরিমান অর্থ পান। এ ধরনের প্রশিক্ষনের বিপরীতে একটি নির্দিষ্ট সময়ের জন্যে বন্ড স্বাক্ষর করতে হয় যাতে উল্লেখ থাকে যে, প্রশিক্ষন শেষে একটি নির্দিষ্ট সময়ের (৩-৫ বছর) পূর্বে চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষন হতে প্রাপ্ত সমুদয় অর্থ ফেরত প্রদান করতে হবে।

এক্ষেত্রে বন্ডে উল্লেখিত কার্যকাল শেষ হওয়ার পূর্বে প্রশিক্ষন হতে প্রাপ্ত অর্থ যাকাতজোগ্য হবে কি?

উদাহরন: রহিম ২০২৪ সালের জানুয়ারি মাসে ১ মাস ব্যাপী একটি প্রশিক্ষনে অংশগ্রহনের জন্যে আমেরিকা গমন করলেন এবং তিনি বন্ড স্বাক্ষর করলেন যে ট্রেনিং থেকে ফেরত এসে আগামী ৫ বছর তিনি উক্ত প্রতিষ্ঠানে কাজ করবেন নতুবা প্রশিক্ষণ হতে প্রাপ্ত সমুদয় অর্থ তাকে ফেরত দিতে হবে। ধরা যাক তিনি ১ মাস প্রশিক্ষন হতে ৩ লাখ টাকা প্রাপ্ত হলেন। এক্ষেত্রে তিনি যদি ইতোমধ্যে যাকাতের নেসাব সম্পদের মালিক হয়ে থাকেন তবে এই ৩ লাখ টাকাও কি যাকাতজোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে কি?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم 

যাকাত সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন:
﴿خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ١٠٣﴾ [التوبة: 103]
“তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য দো‘আ কর, নিশ্চয় তোমার দো‘আ তাদের জন্য প্রশান্তিদায়ক”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩]

অপর আয়াতে তিনি বলেন:
﴿وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ ٣٤﴾ [التوبة:34]
“যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩৪]

অপর আয়াতে তিনি বলেন:
﴿وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ ١٨٠﴾ [آل عمران:180]

“আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে, তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর, যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে”। [সূরা আলে ইমরান, আয়াত: ১৮]

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে বন্ডে উল্লেখিত কার্যকাল শেষ হওয়ার পূর্বে প্রশিক্ষন হতে প্রাপ্ত অর্থ ব্যবহারের উপর যেহেতু তার পূর্ণ মালিকানা রয়েছে, উক্ত টাকা যেহেতু তার নিকট হস্তান্তর করা হয়েছে এবং সেটির ব্যবহারের উপর তার পরিপূর্ণ অধিকার রয়েছে, সুতরাং এটি তার পরিপূর্ণ মালিকানাধীন টাকা,তাই এটি যাকাতযোগ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...