আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
244 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।আশা করি ভালো আছেন।আমার তালাক সংক্রান্ত অত্যন্ত জরুরি একটি প্রশ্ন ছিল। মেহেরবানী করে যদি আমার প্রশ্নের উত্তর দিতেন উপকার হতো খুব।স্বামীর বাজে ব্যবহার এবং বিভিন্ন ঝগড়াঝাটির মধ্য দিয়ে স্ত্রীর চাপে পরে স্বামী যদি মেসেজের মাধ্যমে স্ত্রীকে তালাক বলে তাহলে কি তালাক হয়ে যাবে?পূর্বে ২ বার তালাক বলেছে,৩য় বার মেসেজে।এর মাধ্যমে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক কি থাকবে?স্বামীর অনিচ্ছাকৃত যদি তালাক দেয় তাহলে কি তালাক গৃহীত হয়?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
 أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَطَاءٍ، عَنْ يُوْسُفَ بْنِ مَاهِكَ، عَنْ أَبِيْ هُرَيْرَةَ ، أَنَّ رَسُوْلَ اللهِ  قَالَ: ثَلَاثَةٌ جِدُّهُنَّ وَهَزْلُـهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ.
ইমাম আবু হানিফা আতা থেকে, তিনি ইউসূফ ইবনে মাহেক থেকে, তিনি আবু হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ)  এরশাদ করেন, তালাক, নিকাহ ও রাজায়াত এই তিনটি এমন বস্তু যে, এগুলোর বাস্তব তো বাস্তবই এবং কৌতুকও বাস্তব। (অর্থাৎ এগুলো কৌতুক করে বললেও বাস্তবায়ন হয়ে যাবে।)(দারেকুতুনী, ৩/২৫৭/৪৭)।

লিখিত তালাক দ্বারা তালাক পতিত হয়ে যায়।
(কিতাবুন নাওয়াযিল-৯/৪৬৮)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
চাপে পড়ে তালাক দিলেও সেই তালাক গ্রহণযোগ্য হবে। লিখিত তালাক পতিত হবে। সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী স্ত্রীর উপর তিন তালাক পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...