আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
223 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (25 points)
আমেরিকা কে খ্রিস্টান ধর্মীয় দেশ বলা হয়।  সেখানে মেক্সিমাম মানুষ খ্রিস্টান বলে। আমেরিকার মেকডোনাল্ড,  পিজ্জা হাট সহ আরো বিভিন্ন দোকানে হালাল ভাবে জবাহ ছাড়া মুরগী বা গরুর মাংসের তৈরি খাবার বিক্রি করে যেগুলো খ্রিস্টানরা জবাহ করেছে বলে ধারনা করা হয়।  যেখানে আমি নিজেও শিউর জানিনা ওরা কি বিসমিল্লাহ বলে ইসলামীক শরীয়াহ ভাবে জবাহ করছে কিনা।  সেসব খাবার কি খাওয়া যাবে? আশেপাশে যদি মুসলিম দোকান না থাকে বা দূরে থাকে সেই মুহুর্তে খাওয়া যাবে?  কিছু জিনিস এ ইনডিরেক্টলি গরু বা মুরগীর মাংস থাকে যেগুলো Made in USA এর পন্য সেগুলো কি খাওয়া যাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﻣِﻤَّﺎ ﻟَﻢْ ﻳُﺬْﻛَﺮِ ﺍﺳْﻢُ ﺍﻟﻠّﻪِ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺇِﻧَّﻪُ ﻟَﻔِﺴْﻖٌ ﻭَﺇِﻥَّ ﺍﻟﺸَّﻴَﺎﻃِﻴﻦَ ﻟَﻴُﻮﺣُﻮﻥَ ﺇِﻟَﻰ ﺃَﻭْﻟِﻴَﺂﺋِﻬِﻢْ ﻟِﻴُﺠَﺎﺩِﻟُﻮﻛُﻢْ ﻭَﺇِﻥْ ﺃَﻃَﻌْﺘُﻤُﻮﻫُﻢْ ﺇِﻧَّﻜُﻢْ ﻟَﻤُﺸْﺮِﻛُﻮﻥَ
যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে-যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য কর, তোমরাও মুশরেক হয়ে যাবে।
{সূরা আন'আম-১২১}

যদি প্রকাশ্যে বিসমিল্লাহ কে অস্বিকার না করে এবং সে বলে যে, সে জবাই করার সময় মনে মনে বিসমিল্লাহ বলেছে,তাহলে উক্ত প্রাণী খাওয়া হালাল হবে।এক্ষেত্রে তার কথা গ্রহণযোগ্য হবে।এমনকি যদি কোনো অমুসলিম ও বলে যে উক্ত প্রাণী একজন মুসলমান দ্বারা হালাল ত্বরিকায় জবাই করা হয়েছে তাহলে প্রাণী হালাল হওয়ার ক্ষেত্রে উক্ত অমুসলিমের কথাকেও বিশ্বাস করা যাবে।(কিতাবুল ফাতাওয়া;৪/১৯৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/686

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আহলে কিতাবরা যদি তাদের ধর্মমত জবাই করে, তাহলে তাদের জবাইকৃত প্রাণী ভক্ষণ করা যাবে। যেহেতু এখন জানা মুশকিল, তাই পরিত্যাগই শ্রেয় ও তাকওয়ার নিকটবর্তী। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
তাহলে কি খ্রিস্টান প্রধান কান্ট্রির যেকোন কিছু নিশ্চন্তায় খেতে পারবো? যদি খ্রিস্টান জবাই করে তাহলে কি হবে?   

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 1,010 views
...