আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
293 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (20 points)
আসসালামুআলাইকুম,


আমি আজ সকালে ফজরের সালাতের পর ঘুমাই এবং ঘুমের মাঝে স্বপ্নে দেখি আমি আমার বাবার সাথে মার্কেটে গিয়েছি জামা কিনতে। এরপর আমার বাবা আমার জন্য একটি জামা পছন্দ করে কালো রংয়ের, খুবই সুন্দর । কিন্তু পরে দেখা যায় জামাটির পিছন অংশ ছিদ্রযুক্ত এবং আমরা সেটি না কিনেই চলে আসি। এরপর আমার মা আমাকে এবং আমার মামাতো বোনকে নিয়ে আবার মার্কেটে যায়। আমার মা আমাকে না জানিয়ে সেই জামাটি কিনে কারণ সেটি স্বল্পমূল্যে বিক্রি হচ্ছিল। এতে আমি আমার মায়ের সাথে রাগারাগি করি এবং রাগ করে মার্কেট ছেড়ে কিছু দূর চলে আসি। এরপর আমার মনে হয় আমার মায়ের সাথে এমন দুর্ব্যবহার করা আমার উচিত হয়নি এবং আমার মা ই হয়তো ঠিক করেছে ভেবে মার্কেটে ফিরে যাই এবং মাকে খুজ্তে থাকি। স্বপ্নটা দেখে উঠার পর আমার তেমন খারাপ কিছু মনে হয়নি। কিন্তু পরে মনে হয় এমন স্পট স্বপ্ন আমি খুব কম দেখেছি আর স্বপ্নে দেখা জামার সেই কালো রঙটি খুবই গাঢ় এবং সুন্দর ছিল। আমার এই স্বপ্নটির কি কোনো অর্থ আছে?

বি: দ্র: গত কয়েক মাস যাবত আমার বাসায় একটা বিয়ের প্রস্তাব নিয়ে কথা চলছে এবং আমিও এখন বিয়ে করতে আগ্রহী । ছেলেপক্ষ আমাকে দেখে যাওয়ার পর জানিয়েছিলো তাদের আমাকে পছন্দ এবং আমার ব্যাপারে আগাতে আগ্রহী।আর পাত্র প্রবাসী হওয়ায় দেশে ফেরার পর বিয়ের কথা আগাবে।কিছুদিন পূর্বে পাত্র দেশে এসেছে কিন্তু তাদের পক্ষ থেকে আমাদের কোনো কিছু জানানো হয় নি। আর আমিও এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি নি কারণ। আমার সাথে পাত্রের সরাসরি কোনো কথা হয়নি, একারণে তার দ্বীনদারীতা নিয়ে আমি দ্বিধায় ছিলাম। এজন্য আমি মাঝে মাঝে ইস্তিখারা করি। তবে ইস্তিখারা ফলাফল আমি তেমন কিছু বুঝতে পারি নি। গত পরশুও আমি ইস্তিখারা করি।
এখন কোনোভাবে কি ইস্তিখারার সাথে আমার এই স্বপ্নের কোনো সম্পর্ক আছে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَالرُّؤْيَا ثَلاَثَةٌ فَرُؤْيَا الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللَّهِ وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ فَإِنْ رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ وَلاَ يُحَدِّثْ بِهَا النَّاسَ "
মুহাম্মাদ ইবনু আবূ উমার আল-মাক্কী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, যখন যুগ ও সময় (কিয়ামাতের) সন্নিকটে হয়ে আসবে তখন প্রায়শ (খাঁটি) মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের (মাঝে) অধিক সত্যভাষী লোক সর্বাধিক সত্য (ও বাস্তব) স্বপ্নদ্রষ্টা হবে। আর মুসলিমের স্বপ্ন নুবুওয়াতের পয়তাল্লিশ ভাগের এক ভাগ। আর স্বপ্ন তিন (প্রকার)- ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে সুসংবাদ (বাহক)। আর (এক ধরনের) স্বপ্ন শাইতানের পক্ষ হতে দুর্ভাবনা তৈরি করে। আর (এক ধরনের) স্বপ্ন যা মানুষ তার মনের সাথে কথা বলে (এবং ভাবনা-চিন্তা করে) তা থেকে (উদ্ভূত)।

অতএব তোমাদের কেউ যদি এমন কিছু (স্বপ্ন) দর্শন করে- যা সে পছন্দ করে না, তাহলে সে যেন (ঘুম থেকে) উঠে দাঁড়ায় এবং সলাত (সালাত/নামাজ/নামায) আদায় করে আর মানুষের নিকট সে (স্বপ্নের) কথা গোপন রাখে।
(মুসলিম ৫৭৯৮, (ইসলামিক ফাউন্ডেশন ৫৭০৮, ইসলামিক সেন্টার ৫৭৪০)

ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।
তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
উক্ত স্বপ্নের আপনার মনের কল্পনা প্রসূত বলেই মনে হচ্ছে। সুতরাং চিন্তিত না হওয়ার পরামর্শ থাকবে। 

ইস্তিখারার সাথে আপনার উক্ত স্বপ্নের কোনো সম্পর্ক আছে বলে মনে হয়না।

সুতরাং ইস্তেখারা চালিয়ে যাওয়ার পরামর্শ থাকবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...