আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
337 views
in সাওম (Fasting) by (20 points)
একজন বোনের দুইটা কেস।

১)সাহরি শেষে পানি পান করার সময় আযান শুনেছে।এখন কি দিনের বেলা না খেয়ে থাকবে?বা খেলে কি গুনাহ হবে?

২)ফ্যানের নিচে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট পাউডার দিয়ে শরবত বানানোর সময় পাউডার বাতাসে উড়ে গিয়ে নাক দিয়ে গলায় চলে যায় এবং সে মিষ্টি স্বাদ অনুভব করে।এখন এই রোজা হয়েছে নাকি?এটা প্রায় সময় হলে সবগুলো রোজা কি আবার রাখতে হবে?

দান সংক্রান্ত প্রশ্ন

কুরআনে রিজিকের অংশ থেকে খরচ করতে বলেছে।এটা কোন কোন খাতে?আর কতটুকু করতে হবে?ফসলের উশর যেমন ১০ ভাগের ১ ভাগ বা ২০ এর ১,এখন তো সবাই চাষাবাদ না করে চাকরি করে,সেক্ষেত্রে কি তার বেতন থেকেও ১০ এর ১ বা ২০ এর ১ ভাগ দিতে হবে?

1 Answer

0 votes
by (770,280 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন-

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ

রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে, তোমরা আত্নপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন, তা আহরন কর। আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। আর যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া সীমানা। অতএব, এর কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াত সমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। সূরা বাকারা,১৮৭


★চিরস্থায়ী ক্যালেন্ডারে সতর্কতামূলক ৩ মিনিট পূর্বে সেহরীর শেষ টাইম লিখে দেয়া থাকে, সুতরাং নিজ ইবাদতকে হেফাজত করার স্বার্থে  সতর্কতামূলক ৩ মিনিট পূর্বেই খাবারদাবার শেষ করা ও উচিৎ ও  জরুরী।তবে যদি সঙ্গত কোনো কারণে দু-তিন মিনিট দেড়ী হয়ে যায়,তাহলেও রোযা হবে।কেননা ৩ মিনিট তো রিজার্ভ রয়েছে।যা প্রয়োজনের মূহুর্তে ব্যবহার করা হবে।কিন্তু ৩ মিনিট থেকে একটি মূহুর্তও আর ক্ষমাযোগ্য হবে না। 


আরো জানুনঃ- 

https://www.ifatwa.info/1959


★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার এলাকায় আজকে সাহরীর শেষ টাইম কত?

আপনার এলাকায় সাহরীর শেষ টাইম অতিবাহিত হওয়ার ২/৩ মিনিট এর মধ্যেই যদি আপনি পানি পান করে থাকেন,সেক্ষেত্রে রোযা হয়ে যাবে।

আর যদি আপনার এলাকায় সাহরীর শেষ টাইম অতিবাহিত হওয়ার ৩ মিনিট পর পানি পান করে থাকেন,সেক্ষেত্রে রোযা হবেনা।

এ রোযা পরবর্তীতে কাজা আদায় করতে হবে।

এক্ষেত্রে সময় সম্পর্কে কিছুই জানা না থাকলে আপনি প্রশ্নে উল্লেখিত মসজিদের মুয়ায্যিন সাহেবের থেকে জেনে নিবেন যে তিনি আসলে আজকে সাহরীর শেষ টাইম অতিবাহিত হওয়ার কয় মিনিট পর আযান দিয়েছেন।

সব কিছু বিবেচনা করে আপনি যদি আপনার এলাকায় সাহরীর শেষ টাইম অতিবাহিত হওয়ার ২/৩ মিনিট এর মধ্যেই যদি আপনি পানি পান করে থাকেন,সেক্ষেত্রে রোযা হয়ে যাবে।
নতুবা এ রোযা হবেনা।

পরবর্তীতে এই রোযার কাজা আদায় করতে হবে। এক্ষেত্রে দিনের বেলা খাবার খেলে গুনাহ হবেনা। তবে রোযাদারদের সামনে খাবার খাওয়া যাবেনা।

(০২)
সে যেহেতু মিষ্টি স্বাদ অনুভব করেছে,এবং তারপর তাহা গলা দিয়ে পেটে চলে গিয়েছে,এক্ষেত্রে সেই রোযা ভেঙ্গে গিয়েছে।
এক্ষেত্রে কাজা আবশ্যক হবে।

যত রোজার ক্ষেত্রে এমনটি হবে তত রোজাই ভেঙ্গে যাবে।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে পরামর্শ থাকবে আপনি ফ্যানের নিচে এভাবে শরবত বানাবেননা, অথবা মুখে মাস্ক পড়ে শরবত বানাবেন বা অন্যকে দিয়ে বানাবেন বা শরবত বানানো বন্ধ রাখবেন।

★দান সংক্রান্ত প্রশ্নের জবাবঃ-
এমতাবস্থায় যাকাত দিতে হবে।
যাকাত যোগ্য সম্পদের শতকরা আড়াই পার্সেন্ট তথা ৪০ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
১ম প্রশ্নের ক্ষেত্রে যদি মনেই না থাক্স ১০-১২ বছর আগে হয় তাহলে?,যে আকান পর্যন্ত খাইছে কি খায় নাই
by (770,280 points)
সেক্ষেত্রে সতর্কতামূলক উক্ত রোজাটির কাজা আদায় করে নেয়ার পরামর্শ থাকবে 
by
কয়টা রোজা এমন হইছে এমন কিছুই মনে নাই শুধু ধারনার বর্শবর্তী হইয়া কিভাবে রাখিবে
by (770,280 points)
প্রবল ধারণার ভিত্তিতে অনুমানিক একটি হিসাব কষে সে রোজা গুলির কাজা আদায় করে নিবেন।
by
প্রবল ধারনা ও আসে না।টোটালি মনেই নাই।  আর আমরা জানি নিশ্চিত বিষয় সন্দেহর ভিত্তিতে ধরা হয় না৷ তাহলে আন্দাজে কিভাবে রাখবে 
by (770,280 points)
আনুমানিক একটি হিসাব কষবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...