আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+2 votes
668 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)

আসসালামু আলাইকুম,

আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র।  আমাদের কলেজে একজন ম্যাডাম(তিনি পর্দা করেন না) জীববিজ্ঞান ক্লাস নেন। যখন তিনি মুখে বলে পড়া বোঝান, তখন  তার দিকে না তাকিয়েও ক্লাস করা সম্ভব। কিন্তু, যখন তিনি বোর্ডে কিছু লিখে দিচ্ছেন, সেই সময় বোর্ডের লেখাটা খাতায় লিখে নেওয়ার জন্য বোর্ডের দিকে তাকাতেই হচ্ছে। তখন তার দিকেও তাকানো হয়ে যাচ্ছে।  এখন এ অবস্থায় আমি কি করতে পারি?

আবার, ইন্টারনেট এ অনেক আপুরা ক্লাস নেন। তাদের ক্লাস করার ক্ষেত্রে আমি কি করতে পারি?

আর যদি ম্যাডাম এবং আপু উভয়েই পর্দা করে ক্লাস নেন তাহলে সম্পূর্ণ ক্লাস কি তাদের দিকে তাকিয়ে ক্লাস করা যাবে?  

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সহসাই আমাদের সামনে একটি প্রশ্ন আসে যে,
পুরুষ কর্তৃক নন মাহরামকে দেখা এবং নারী কর্তৃক নন মাহরাম কে দেখা কি সমান?
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/586

প্রশ্ন হল নারীদের আওয়াজ কি সতরের অন্তর্ভুক্ত?
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1058

সহ-শিক্ষা সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/434

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারী শিক্ষিকার ক্লাস ব্যতীত ছেলেদের জন্য ভিন্ন কলেজ ভার্সিটিতে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। তাই ভর্তি হওয়ার পূর্বে এ বিষয়ে যথেষ্ট তথ্য তালাশি করতে হবে। যদি কেউ এমন কোনো কলেজে ভর্তি হয়ে যায়,যেখানে ম্যাডাম ক্লাস নেন, তাহলে সর্বদা নিজ চক্ষুকে নিচু করে রাখতে হবে। যদি ম্যাডাম বোর্ডে কিছু লিখে দেন,তাহলে ম্যাডাম চলে যাওয়ার পর বোর্ডের দিকে তাকাতে হবে, যদি এটা সম্ভব না হয়, তাহলে ইস্তেগফারের সাথে শুধুমাত্র বোর্ডের দিকেই তাকাতে হবে।এতে ম্যাডামকে দেখা গেলেও উনার তেমন অবয়ভ চক্ষুর সামনে ফুটিয়ে তুলা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
কিন্তু এটাতো সম্ভব নাহ।আমিও প্রাণিবিদ্যার স্টুডেন্ট। আমাদের ডিপার্টমেন্টে বেশিরভাগই ম্যাডাম ক্লাস নেয়,বেশিরভাগই মেয়ে শিক্ষার্থী, ছেলে কম।এক্ষেত্রে করণীয় কি?।ম্যাডামরা সবাই আমার মায়ের বয়সী শুধু একজন ছাড়া।বিষযটাতো খুবই চ্যালেঞ্জিং,ম্যাডাম প্রশ্ন করলেও ম্যাডামের দিকে তাকিয়েই উত্তর দিতে হয়।
by (814,680 points)
যতটুকু সম্ভব যেভাবে সম্ভব নিজ চক্ষুকে হেফাজতে রাখতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...