আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
128 views
in সালাত(Prayer) by (31 points)
আসসালামু আ'লাইকুম।

১. আমি জেনেছিলাম ঘরে সবসময় পাক-নাপাক না মানা মানুষজন থাকলে(বোঝালে লাভ হয়না তেমন) সুস্পষ্ট নাপাকি ছাড়া সবকিছুকে পাক ধরতে হবে। এবং কাপড় নাড়ার রশি যদি বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হওয়ার সুযোগ না থাকে তাহলে ভালো করে চিপে নাড়তে হবে(একই রশিতে নাপাক ব্যক্তি/ব্যক্তিরাও সবসময় কাপড় দেয়) যাতে পানি না পড়ে চিপলে।
সেদিন আমি দুটা কাপড় ধুই, একটা মোটামুটি ভালো করেই চিপি(তবুও হালকা পানি থাকতে পারে), আরেকটা অত ভালো না৷ এরপরে ওগুলো বাথরুমে রেখে চলে আসি৷ পরে আরেকজন আমাকে না জানিয়ে ওই কাপড়গুলো সন্দেহযুক্ত রশিতে নেড়ে দেয়(কতক্ষণ পরে নেড়েছে জানিনা)৷ প্রায় ২-৩ ঘন্টা পরে যখন আমি কাপড়গুলো রশিতে ঝুলতে দেখি তখন আমি চিপে যাচাই করতে গিয়ে একটা কাপড়কে প্রায় শুকনা পাই, আরেকটার নিচের ঝুলন্ত অংশ(যেটা রশির সাথে লেগে নেই) চিপলে অনেকটা পানি পড়ে। এখন কি এই দুটো কাপড়কে পাক ধরব, নাকী নাপাক?

২. নামাজে রুকু করার সময় ভুলে সিজদা দিতে গিয়ে প্রায় বসে পড়লে(হাঁটু মাটিতে লেগেছে কীনা খেয়াল নেই) এবং সাথে সাথেই আবার উঠে দাঁড়িয়ে রুকু দিলে কি নামাজ ফাসিদ হবে? বা সাহু সিজদা দিতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না।
যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: (اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ)
ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ}
ভাবার্থঃতৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না।[তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রশিতে শুকাতে দেওয়ার দরুণ নাপাকির সন্দেহের দরুণ আপনার কাপড় নাপাক হবে না।

(২)
নামাজে রুকু করার সময় ভুলে সিজদা দিতে গিয়ে বসে পড়লে এবং সাথে সাথেই আবার উঠে দাঁড়িয়ে রুকু দিলে নামাজ ফাসিদ হবে না। তবে সাহু সিজদা দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 450 views
0 votes
1 answer 290 views
...