আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
139 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)

পূর্বের প্রশ্ন

https://ifatwa.info/127933/

আসিম আল হাকিমকে পূর্ণরূপে অনুসরণ করলে গুনাহগার হবো কিনা জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আমার জ্ঞান কম

 

উত্তর বুঝিনি, একটু কষ্ট করে আরেকবার দিলে ভালো হয়

 

জাযাকাল্লাহু খায়রান 

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুজতাহিদ নয় এমন সবার জন্য মাযহাব মানা ফরয।বিস্তারিত জানতে দেখুন!জাস্টিস আল্লামা তাক্বী উসমানী রচিত"মাযহাব কি ও কেন?"

মাযহাব অর্থ হল,কুরআন-হাদীসের ব্যাখা জানতে কারো সাহায্য গ্রহণ করা।অর্থাৎ যারা নিজে সরাসরি কুরআনের আয়াত বা হাদীসে রাসূল এর মর্মার্থ বুঝতে পারেন না, তারা অন্যর সাহায্য নিয়ে কুরআন-হাদীস এর মর্মার্থ বুঝবেন,এবং সে অনুযায়ী আ'মল করবেন।

সুতরাং কোনো এক অালেম বা মৌলিক মূলনীতি এক এমন একদল আলেমের কুরাআন-সুন্নাহ অনুসৃত মত ও পন্থাকে অনুসরণ করার নামই হল মাযহাব।এক্ষেত্রে সকল মাস'আলায় শুধুমাত্র একজনকেই অনুসরণ করতে হবে।নতুবা একেকজনকে একেক মাস'আলা অনুসরণ মূলত প্রবৃত্তির অনুসরণ হবে,।এজন্য এমন কোনো এক আলেম বা মূলনীতি এক এমন একদল আলেমকে অনুসরণ করতে হবে যাদের প্রায় সকল বিষয়ে ইজতেহাদ রয়েছে।এই হল মাযহাব এর তাৎপর্য। সুতরাং এ দৃষ্টিকোনে নবীজী সাঃ কোনো মাযহাবের অনুসারী হওয়ার প্রশ্নই আসে না। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/402

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1936

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2040


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যেই মাযহাবকে মানবেন, ফিকহ বা মাস'আলা মাসায়েলের ক্ষেত্রে ঐ মাযহাবের ব্যখ্যাকে গ্রহণ করবেন। ব্যক্তিগতভাবে কাউকে গ্রহণ করা বা অনুসরণ করা নিরাপদ নয়। আসিম আল হাকিম সম্পর্কে ইতিপূর্বে যেই সিদ্ধান্ত দেয়া হয়েছে, সেটা যথার্থই। আপনি বুঝেননি, সেই ব্যর্থতা মুফতি সাহেবের নয়। আপনি দাওয়াহ ও আনুষাঙ্গিক বিষয়ে আসিম আল হাকিমকে অনুসরণ করতে পারবেন।তবে ফিকহের ক্ষেত্রে আপনার মাযহাবের সিদ্ধান্তকেই গ্রহণ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (9 points)
কিন্তু হুজু, মুফতি ওলিউল্লাহ তো অন্য কথা লিখেছিলেন, উনি লিখেছিলেন.
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যদি জন্ম হতে মৃত্যু পর্যন্ত যাবতীয় সমস্ত মাসয়ালার ক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত শায়েখ এর ফতোয়া মেনে চলেন,যেকোনো সমস্যায় তার থেকে ফতোয়া নিতে পারেন,সেক্ষেত্রে আপনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত থাকবেন।
এমতাবস্থায় আপনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত হতে খারিজ হয়ে যাবেননা।



প্রশ্নে উল্লেখিত লিঙ্ক এর উত্তর এর শেষে এটা লিখা.
আমার জিজ্ঞাসা ছিলো উনি এই প্রশ্নের মধ্যে মাঝে একবার লিখেছেন অন্য কথা, উনি কোনটা বুঝাতে চেয়েছেন?


এখন তো কনফিউজড হয়ে গেলাম, উনি কি ভুল লিখেছিলেন তবে?





আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...