আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
126 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
মনে করেন কোন মানুষ এই সাইটে ফতোয়া জানার জন্য বার বার প্রশ্ন করে।একাধিক ফতোয়া নিয়ে বার।কোন হুজুর  এক ফতোয়াতে ধরেন বলল বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে আবার আরেক হুজুর বলল থাকবে না।তহ মানুষটা ধরেন বৈবাহিক সম্পর্ক যেটা ঠিক থাকবে বলছে সেটা মানল।কারণ সবাই বিজ্ঞ মুফতি এটা ভেবে আর একই মাজহাবের মুফতি।দলিল যদি না বুঝে না ধরেন।পরে ২-৩ বছর পর এসব নিয়ে আবার সন্দেহ আর ওয়াসওয়াসা আসে সব ঠিক আছে কিনা।ঠিক পথে চলতেছে কিনা।ঠিক ভাবে সংসার করে যাচ্ছে।
কি করা উচিত এমন পরিস্থিতিতে আবার প্রশ্ন করতে হবে নাকি যা পালন করে যাচ্ছে এভাবে যাবে?এরকম হয়ত  একাধিক ফতোয়া নিয়া হবে হয়ত।প্রায় ১ বছর ধরে নেয়া হয়ে থাকবে।

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزَّلُ الْقُرْآنُ تُبْدَ لَكُمْ عَفَا اللَّهُ عَنْهَا ۗ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ
হে মুমিণগন, এমন কথাবার্তা জিজ্ঞেস করো না, যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস কর, তবে তা তোমাদের জন্যে প্রকাশ করা হবে। অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। (সূরায়ে মায়েদা-১০১-১০২)


জনসাধারণের জন্য একাধিক মুফতি সাহেবকে মাস'আলা জিজ্ঞাসা করা কখনো উচিত হবে না।বরং মাস'আলা জিজ্ঞাসা করার জন্য প্রথমেই নিজের কাছে গ্রহণযোগ্য এমন কাউকে বাচাই করে উনাকেই মাস'আলা জিজ্ঞাসা করতে হবে। অতঃপর উনি যেই ফাতাওয়া দিবেন, সেটাকেই মানতে হবে। নতুবা কু-প্রবৃত্তি ও শয়তানের অনুসরণ হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/654

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার কাছে যেই মুফতি সাহেব বা যেই ওয়েব সাইট বিজ্ঞ মনে হবে, সেটাতেই প্রশ্ন করবেন। এবং সেই ফাতাওয়া ফলো করবেন। আপাতত আর অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন না। বরং যেভাবে চলছে, সেভাবেই জীবনটাকে চলতে দেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...