আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আমি ফজরের নামাজের পর এক্সারসাইজ করে ক্লান্ত ছিলাম জন্য বিছানায় শুয়ে একটু দরূদ এবং ইস্তেগফার করি এবং দ্রুত উমরা করার তাওফীক এবং এখন ঘুমিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখার জন্য দুআ করে ঘুমায়ে যাই। (আমি এই দুআ করি কারন আমি দিনে ৫০০-১০০০ বার দরূদ এবং ইস্তেগফার পাঠের আমল করতেছি আলহামদুলিল্লাহ, তো আমি শুনেছিলাম অধিক দরূদ পাঠ করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখা যায়, উমরাহ করার তাওফীক হয়)

 তারপর এমন স্বপ্ন দেখি-  দেখলাম আমরা একটা বাড়িতে ২০১০ সালে ভাড়া থাকতাম আবার সেখানে থাকা শুরু করেছি এবং আমি তখনকার প্রতিবেশীদের কথা মনে করে আম্মুকে জিজ্ঞেস করছিলাম এখন কতবড় হ‌ইছে তারা, তারপর আমি সিঁড়ির নিচে দাঁড়িয়ে ছিলাম তখন দেখি আমার অনেক গুলো বান্ধবী দুই তালা থেকে নামছে তারা সবাই আমার একজন বান্ধবীর দাওয়াতে আসছে তো আমি কিছুটা মন খারাপ করলাম যে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, ঐদিন আমার বাসায় ও গেস্ট ছিলো তো আমি তাদের জন্য খাবার বাড়তেছিলাম তখন ঐ বান্ধবী আসলো এবং বললো তোমাদের ফ্রিজে দুধ রেখেছিলাম একটু দাও, আমি জিজ্ঞেস করলাম কিসের আয়োজন চলছে তখন বললো তার বড় বোনের বিয়ের (এবং বললো বোনের সাথে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দ্রুত ব্যবস্থা করছে)
এরপর ঘুম ভেঙ্গে গেছে, আমার ঘুমের আগের দুআ এবং এই স্বপ্নের মধ্যে কোনো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে কি আপনাদের কাছে নাকি এটা আমার স্বাভাবিক সাধারণ স্বপ্ন।

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


আপনার প্রতি নসিহা হল,আপনি ফরয ওয়াজিব বিধানকে গুরুত্বসহকারে পালন করবেন।সামর্থ্যানুযায়ী গরীব-মিসকিনকে কিছু দান করবেন। আর নিম্নোক্ত দুআ পড়বেন। "আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম,ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম।" ঘরোয়াভাবে নিজে নিজে রুকইয়াহ করবেন। https://www.ifatwa.info/3469

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বপ্নটি স্বাভাবিক স্বপ্নের মতই মনে হচ্ছে। এখানে স্বপ্নের পূর্বের অবস্থার সাথে কোনো মিল দেখা যাচ্ছে না। আল্লাহ আপনার জীবনকে কল্যাণময় করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...