ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সববে ক্বারিব এর হুকুম হল, বিক্রেতা বা ভাড়া প্রদাণকারীর উদ্দেশ্য যদি হয়, গোনাহের কাজে সগযোগিতা করা,তাহলে এটা গোনাহ এবং গোনাহের কাজে সরাসরি সহযোগিতা হওয়ার দরুণ স্পষ্টত নাজায়েয ও হারাম হিসেবে বিবেচিত হবে। তবে যদি বিক্রেতার নিয়ত ও উদ্দেশ্য গোনাহের কাজে সহযোগিতা না করা হয়, তাহলে সেটা দুই প্রকার হবে, যথা-
(ক) যদি বিক্রেতার জানা না থাকে যে, ক্রেতা আঙ্গুর ক্রয় করে সিরকা বানাবে, নাকি মদ তৈরী করবে, নাকি অন্য কোনো বৈধ কাজে ব্যবহার করবে? অথবা ভাড়ায় গ্রহণকারী ব্যক্তি উক্ত জায়গাতে কোনো নাজায়েয কাজ করবে? এসব বিক্রেতার জানা না থাকলে এমতাবস্থায় বিক্রয় করা ও ভাড়ায় প্রদাণ করা সবই জায়েয হিসেবেই বিবেচিত হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1046
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাকে এমবি শেয়ার করা মাকরুহ হবে যদি মা এমবি দিয়ে গোনাহের কাজ করেন।