আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
96 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম, উস্তায।

আগামী কয়েক মাসের মধ্যে আমার ওলীমা সম্পন্ন করার নিয়ত আছে ইনশা আল্লাহ। আমি পুরোপুরি নিজের উপর নির্ভরশীল নই দেখে ওলিমা আমার পরিবারের পক্ষ থেকেই আয়োজন করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে তারা এটাকে অন্যান্য বৌভাত আর অনুষ্ঠানের মতই ভাবছে, তাই এখানে কিছু জটিলতা এসে পড়েছে।

১। তারা পূরুষ-মহিলা আলাদা ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সতর্ক নয়। শুধু এমন ব্যবস্থাপনা করা হচ্ছে যেখানে যেসব নারীরা ইচ্ছুক, তাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা করা হবে। বাকিদের ক্ষেত্রে পর্দা, মাহরাম-গায়রে মাহরাম এর বিষয়টা স্পষ্টভাবেই মানা হচ্ছে না। এখন আমার জানার ছিলো এক্ষেত্রে সঠিক বিধান কি? শুধু ইচ্ছুক নারীদের জন্য আলাদা ব্যবস্থা করাই কি যথেষ্ট নাকি নারী পুরুষ সম্পূর্ণ আলাদা ব্যবস্থা করতে হবে?
২। যেহেতু অলীমার অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে করা হবে, সেহেতু এখানে পুরুষ এবং নারীর সম্পূর্ণ আলাদা ব্যবস্থা করার কোনো সুযোগ নেই। কিছু গাফিলতি থেকেই যায়, এক্ষেত্রে করণীয় কি?

৩। এছাড়াও আর কি কি বিধান আছে ওলিমার ক্ষেত্রে যেগুলা মানা জরুরী? কষ্ট করে একটু অবহিত করবেন উস্তায।
জাযাকাল্লাহু খয়রন।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোশত ছাড়াও ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করা বৈধ। সহিহ বুখারীর বর্ণনায় (৪২১৩) আনাস (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়বার ও মদিনার মাঝে তিনদিন অবস্থান করেছিলেন। এ সময় তিনি সাফিয়্যাকে (রাঃ) বিয়ে করেন। আমি মুসলমানদের সকলকে তাঁর বিয়ের ওয়ালিমার দাওয়াত দিলাম। সে ওয়ালিমাতে রুটি বা গোশত কিছুই ছিল না। সে ওয়ালিমাতে কিছুই ছিল না; শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল (রাঃ) কে চামড়ার চাটাই বিছানোর নির্দেশ দিলেন; চাটাই বিছানো হল। এরপর সে চাটাই এর ওপর খেজুর, পনির ও ঘি ছিটিয়ে দেয়া হল।”এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/83456



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার সামর্থ্য যেহেতু নাই তাই অতি সংক্ষিপ্তভাবে নারী পুরুষের ফ্রিমিক্সিং ব্যতিত ওয়ালিমার আয়োজন করবেন। সুন্নত পালন করতে যেয়ে গোনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। আপনি নারী পুরুষদের জন্য পৃথক পৃথক ওয়ালিয়া আয়োজন করবেন সম্ভব না হলে সাধারণ নাস্তার দ্বারা শুধুমাত্র পুরুষদের জন্য ওয়ালিমা অনুষ্টানের আয়োজন করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...