আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
87 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম উস্তাদ

রিসেন্টলি আমার স্বামী শহরের একটা শো রুমের ম্যানেজার হিসেবে জয়েন করেছে।প্রথমত, আমাকে গ্রামে শ্বশুর বাড়ি রেখে সেখানে যাওয়াতে আমি অনেক কান্নাকাটি করি যেহেতু আমাদের নতুন বিয়ে এক মাস হয়েছে,এরই মধ্যে তার সেখানে চলে যাওয়াতে আমার মত ছিল না।এখন মূল কথা হলো শো রুমটাতে অনেক মেয়ে স্টাফও আছে,যেটা আমার পছন্দ না।তাদের সাথে একসাথে কাজ করা,কথা বলা আমার একদম ই সহ্য হচ্ছে না।একজন গাইরতবান নারী হিসেবে আমার একেবারেই পছন্দ না আমার স্বামী কোনো বেগানা নারীর সাথে কথা বলা।আমি কোনোভাবেই স্থির থাকতে পারতেছি না,ঝগড়াও হচ্ছে এ নিয়ে, তাদেরকে "তুমি" করে সম্বোধন করাটাও আমার পছন্দ না,তার ভাষ্যমতে মেয়ে গুলা তার জুনিয়র কাজের ক্ষেত্রে ফরমাইশ দিতে "তুমি" করে সম্বোধন করে। নারীদের ফিতনাকে আমি ভয় পাই।আমার অনেক খারাপ লাগে প্রতিনিয়ত কান্না করি, সহ্য করতে পারি না। মানসিকভাবে ভেঙে পড়েছি।প্রথমত একা রেখে যাওয়াতে অনেক ভেঙে পড়েছি তার উপর এখন এসবের জন্য আর পারছি না।এসব নিয়ে অভিমান,ঝগড়াও আর ভালো লাগছে না।আমি একটা সমাধান চাই।দয়া করে মুফতি সাহেব আমাদের দুজনকে কিছু পরামর্শ দিন

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত,তিনি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছেন,
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ ، وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ ، فَقَامَ : رَجُلٌ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا ، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً ، قَالَ : اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ " .(الكتب » صحيح البخاري » كِتَاب الْجِهَادِ وَالسِّيَرِ » بَاب مَنِ اكْتُتِبَ فِي جَيْشٍ فَخَرَجَتِ امْرَأَتُهُ)
তরজমাঃ-আজনবী পুরুষ-মহিলার মাহরাম ব্যতীত পরস্পর  খালওয়াত তথা নির্জনে সাক্ষাৎ করবে না।এক ব্যক্তি দাড়িয়ে বলল।অমুক জিহাদে আমার আমার নাম লিখা হয়েছে,অন্যদিকে আমার স্ত্রী হজ্বে যেতে চাচ্ছে।তখন রাসূলুল্লাহ সাঃ বললেন,তুমি তোমার স্ত্রীর সাথে হজ্বে যাও।(বুখারী-২৮০০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1904

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামীর জন্য এভাবে ফ্রিমিক্সিং পরিবেশে চাকুরী করা জায়েয হচ্ছে না। আপনি ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করে স্বামীর হালাল ত্বরিকায় জব ও ইনকামের জন্য তাহাজ্জুদ নামায পড়ে পড়ে দু'আ করুন। আপনার স্বামীর উপর ওয়াজিব তিনি ফ্রিমিক্সিং ব্যতিত নিরঙ্কুশ হালাল ত্বরিকার কোনো জব খুজে বের করা।আল্লাহ উনাকে তাওফিক দান করুক। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...