একজনের পক্ষ থেকে প্রশ্ন। তিনি বলেন-
স্বামী কথায় কথায় বলে বাবার বাড়ি চলে যাও, ভালো না লাগলে বের হয়ে যাও ইত্যাদি। আমি কখনো উত্তর দেইনি। শুনেছি উত্তর দিলে নাকি তালাক কার্যকর হয়ে যায়। আজকে বলতেসিলো বাসার কাজের বুয়ার বেতন দিবেনা। কারণ এগুলো নাকি আমার কাজ, উনি এটার জন্য টাকা খরচ করবেনা। অথচ বাসায় আমার শ্বাশুড়ি, সন্তান, স্বামী, এদের খেদমত আমি একা হাতে পারিনা বলেই বুয়া রাখি। যাই হোক, বলতেসিলো কাজ করতে না পারলে বাপের বাড়ি চলে যাও। আমিও বললাম, যাবো ইনশাআল্লাহ। মনে হচ্ছে যেন বেড়াতে যাওয়ার কথা বললাম। অথচ এখন মনে খচখচ করতেসে। তালাক কার্যকর হলো কিনা। আমার নাবালক দুই মেয়ে বাচ্চা দেড় বছর আর তিন বছর, এদের ব্যাপারে বিধান কি হবে যদি তালাক কার্যকর হয়?