আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
55 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
কোন ছেলে যদি শুধু মুখে কবুল বলে, কিন্তু মনে মনে স্ত্রী হিসেবে না গ্রহণ করতে চাই তাহলে কি বিয়ে হবে?
ছেলে ইসলামিক ভাবেই বিয়ে করেছে, কিন্তু মনে মনে স্ত্রী হিসেবে মেনে নেয় নি। মেয়েটার সাথে সংসার ও করে নি বিয়ের পর বিদেশে চলে গেছে। আর সমাজের সামনে মেয়েটাকে বউ হিসেবেও মেনে নেয় নি। সমাজে জানিয়েছে যে মেয়েটার সাথে আমার কোন সম্পর্ক নেই। এখন সে সমাজে না জানালেও মেয়েটাকে বলে আল্লাহ তো জানে আমাদের বিয়ে হয়েছে, আর সমাজে জানানো লাগবে না। ছেলে মেয়ের কোন দায়িত্বও নেয় নি। কোন রকম ভরনপোষণ দেয় নি। এখন মেয়েটার এমন পরিস্থিতিতে করনীয় কি?

1 Answer

0 votes
by (807,660 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। 
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ وَهَزْلُهُنَّ جَدُّ: النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرِّجْعَةُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিন বিষয়ে হাসি-ঠাট্টা ও (স্বজ্ঞানে) কথার উক্তি, উভয়ই সঠিক উক্তিরূপে পরিগণিত হবে। বিবাহ, তালাক ও রজ্’আহ্ (এক ত্বলাক (তালাক)ান্তে প্রত্যাহার)। (তিরমিযী, আবূ দাঊদ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব)[আবূ দাঊদ ২১৯৪, তিরমিযী ১১৮৪, ইবনু মাজাহ ২০৩৯, ইরওয়া ১৮২৬, সহীহ আল জামি‘ ৩০২৭]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু পাত্র পাত্রী এবং সাক্ষী সাবালক, এবং শরয়ী সাক্ষীর সামনে মৌখিক ইজাব কবুল দ্বারা বিবাহের আকদ সম্পন্ন হয়েছে, যদি অন্তরে বিয়ের নিয়ত না থাকুক, তাই বিবাহ বিশুদ্ধ হয়েছে। এখন ছেলেকে অবশ্যই তার স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা করতে হবে। ছেলে যদি ভরণপোষণ না দেয়, তাহলে সে তার স্ত্রীকে মহর ইত্যাদি দিয়ে তালাক দিয়ে দিবে। স্ত্রী ইদ্দত পালন করে অন্যত্র বিয়ে বসতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...