আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
103 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (11 points)
১।খুব পরিচিত একটা নাশীদ "হামনে আখোঁসে দেখা ন্যাহি হ্যা মাগার" যার ভিতরের কিছু লাইন এমন," জান্নাতে মে সাব হ্যা মাদিনা ন্যাহি। ওর মাদিনা মে জান্নাত মজুদ হ্যা। ছোর কার মাদিনা হাম কাহা যায়েঙ্গে ন্যাহি"।।
নাশিদের এই লাইন শোনা বা গাওয়া ঠিক? যেহেতু খুব পরিচিত একটা নাশীদ। তাই এই লাইনগুলোই বেশিরভাগ মানুষ না জেনে আওরায় বা ভিডিও বানিয়ে থাকে।আমার কাছে এর অর্থগত দিক দিয়ে ঠিক মনে হয় না। জান্নাত তো সবচেয়ে বড় পুরষ্কার আর সেখানে আমরা রাসূল (সা) কে পাবো ইংশাআল্লাহ।
এ নিয়ে অন্যদের মাঝে কি কি দলিল পেশ করে দাওয়াহ দিতে পারি?

২। মিউজিক ছাড়া গান কতটুকু শোনা যাবে?  মিউজিক ছাড়া গান শোনা এটা কী ফেতনা হতে পারে?

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
" জান্নাতে মে সাব হ্যা মাদিনা ন্যাহি। ওর মাদিনা মে জান্নাত মজুদ হ্যা। ছোর কার মাদিনা হাম কাহা যায়েঙ্গে ন্যাহি"

এখানে 'মাদিনা ছেড়ে কোথাও না যাওয়া' দ্বারা যদি উদ্দেশ্য হয় যে, জান্নাতেও যাবো না। তাহলে কথাতে আবেগপ্রবণতাই বেশী। বস্তবতা হল, জান্নাতেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাওয়া যাবে। যার কারণে মদিনার এত মহব্বত। কিন্তু যদি উদ্দেশ্য হয়, মাদিনা ছেড়ে পৃথিবীর অন্য কোনো স্থানে যাবো না, তাহলে কথাটি যথার্থই। সুতরাং আবেগপ্রবণতাকে বাস্তবতা দ্বারা চিন্তা করা উচিত।

(২)
মিউজিক ছাড়াও গান কতটুকু শোনা যাবে না।কেননা তাতে ফেতনার আশঙ্কা রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 744 views
...