ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে শামীতে আছে
وکرہ جماعۃ النساء بواحدۃ منہن … فإن فعلن یجب أن یقفن الإمام وسطہن مع تقدم عقبہا۔ (شامي ۲؍۳۰۵ زکریا، الفتاوی الہندیۃ ۱؍۸۵ کوئٹہ، مراقي الفلاح علی ہامش الطحطاوي ۱۶۶ کراچی)
শধুমাত্র মহিলাদের জামাত মাকরুহে তাহরিমী। যদি কখনো মহিলাদের জামাত অুনষ্টিত হয়, তাহলে মহিলা ইমাম সফের মধ্যখানে দাড়াবে। তার পায়ের গোড়ালি থাকবে মুক্তাদির গোড়ালি থেকে একটু সামনে।
ویکرہ تحریماً جماعۃ النساء، ولو في التراویح في غیر صلاۃ جنازۃ۔ (درمختار مع الشامي ۱؍۵۶۵ کراچی، ۲؍۳۰۵ زکریا، ۲؍۲۶۲ بیروت، ہدایۃ ۱؍۱۲۳، فتاویٰ رحیمیہ ۹؍۷۶، کتاب المسائل ۱؍۴۱۵)
মহিলাদের জামাত মাকরুহে তাহরিমি। চায় তা তারাবির নামায হোক বা অন্য নামায হোক। তবে জানাযার নামাযে মহিলাদের ইমামতি মাকরুহ নয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1388
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শুধুমাত্র নারীদের জামাত মাকরুহে তাহরিমী। সুতরাং নারীদের জামাত গ্রহণযোগ্য নয়। এবং কোনো নারী অন্য নারীদের ইমামও হতে পারবে না।