আস্সালামু আলাইকুম
আমি আপনাদের মাধ্যমে জেনেছি যে, যদি কোনো পুরুষ শরিয়ত অনুমোদিত কোনো ওজরবশত মসজিদে যেতে না পারে, তাহলে তার জন্য ঘরের মাহরাম নারীদের নিয়ে জামাতে নামাজ পড়া বৈধ।
এক্ষেত্রে স্বামী স্ত্রী জামাত করলে স্ত্রী ডান দিকে একটু পিছনে দাঁড়াবে। পেছনের সারিতে একা দাঁড়ালে ভালো। এবং স্ত্রী কোনো সুরা কিরাআত পাঠ করবেনা।
কিন্তু আমার এখানে দুটি ভুল হয়েছে
১। ভুল বশত আমার স্ত্রী ডানে না দাড়িয়ে বামে একটু পিছনে দাড়িয়েছিলো, এখন এই নামাজ আদায় হয়েছে কি?
২। ভুল বশত আমার স্ত্রী আমার পিছনে সুরা, ক্বেরাত পড়ে ফেলে, যার দরুন মাঝে মাঝে এক্বদেদাতে কিছুটা বিলম্ব করে ফেলে, এখন তার এই নামাজ হয়েছে কি?
জাঝাকাল্লাহু খায়রান!