আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
288 views
in সালাত(Prayer) by (73 points)
আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতি সাহেব,

নামাজে দাড়িয়ে কেরাত পড়া অবস্থায় পায়ের পাাতা চুলকানো জরুরি হলে বা মশা তাড়াতে হলে  কী করনীয়?পায়ের পাতা নুয়ে স্পর্শ করতে হলে তো কেয়াম  বিরতি  দিতে  হয়ে। এতে কোন সমস্যা হবে।

1 Answer

0 votes
by (805,650 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/445 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
মুসাল্লির এমন নড়াচড়া যা নামায পরিপন্থী, তা দু-ভাগে বিভক্ত-
(ক)পরিমাণে সামান্য, যাকে শরয়ী পরিভাষায় 'আ'মলে ক্বালীল' বলা হয়ে থাকে।
(খ)পরিমাণে বেশী যাকে শরয়ী পরিভাষায়  'আ'মলে কাসির' বলা হয়ে থাকে।

নামাযরত অবস্থায় মুসাল্লির কোনো প্রকার হারকাত/নড়াচড়া 'আ'মলে কাছির' বলে প্রমাণিত হলে,উক্ত মুসাল্লির নামায সর্বসম্মতিক্রমে ফাসিদ হয়ে যাবে।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নামাযে দাড়ানো অবস্থায় পায়ের পাতায় চুলকালে বা মশা তাড়ানোর প্রয়োজন হলে, এক রুকুনে সর্বোচ্ছ তিনবার চুলকানো যাবে। এক পা দ্বারা অন্য পা'কে চুলকানো যাবে বা এক পা দ্বারা অন্য পায়ের মশাকে তাড়িয়ে দেয়া যাবে। তবে এর জন্য মাতাকে নত করা যাবে না বা হাত দ্বারা পাকে স্পর্শ করা যাবে।বিনা প্রয়োজনে এমনটা করা যাবে না।বরং বিশেষ জরুরতের পরিপ্রেক্ষিতেই এগুলো করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...