আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
61 views
in সালাত(Prayer) by (16 points)

আস্সালামু আলাইকুম

আমি আপনাদের মাধ্যমে জেনেছি যে, যদি কোনো পুরুষ শরিয়ত অনুমোদিত কোনো ওজরবশত মসজিদে যেতে না পারে, তাহলে তার জন্য ঘরের মাহরাম নারীদের নিয়ে জামাতে নামাজ পড়া বৈধ।

এক্ষেত্রে স্বামী স্ত্রী জামাত করলে স্ত্রী ডান দিকে একটু পিছনে দাঁড়াবে। পেছনের সারিতে একা দাঁড়ালে ভালো। এবং স্ত্রী কোনো সুরা কিরাআত পাঠ করবেনা।

কিন্তু আমার এখানে দুটি ভুল হয়েছে

১। ভুল বশত আমার স্ত্রী ডানে না দাড়িয়ে বামে একটু পিছনে দাড়িয়েছিলো, এখন এই নামাজ আদায় হয়েছে কি?
২। ভুল বশত আমার স্ত্রী আমার পিছনে সুরা, ক্বেরাত পড়ে ফেলে, যার দরুন মাঝে মাঝে এক্বদেদাতে কিছুটা বিলম্ব করে ফেলে, এখন তার এই নামাজ হয়েছে কি? 

জাঝাকাল্লাহু খায়রান!

1 Answer

+1 vote
by (807,270 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযে নারী-পুরুষের মুহাযাত তথা সামনাসামনি হয়ে যাওয়া নামায ভঙ্গের কারণ।তবে মুহাযাতের মাধ্যমে নামায ফাসিদ হতে হলে সাতটি শর্ত রয়েছে।
এরমধ্যে পাঁচ নাম্বার শর্ত হলো,
الخامس كونهما في مكان واحد بلا حائل؛ لأنه يرفع المحاذاة وأدناه قدر مؤخرة الرحل؛ لأن أدنى الأحوال القعود فقدر أدناه به وغلظه كغلظ الإصبع والفرجة تقوم مقام الحائل ولهذا لم يفردها بالذكر وأدناه قدر ما يقوم فيه الرجل، كذا قال الزيلعي.
নারী-পুরুষ উভয় একই স্থানে পাাশাপাশি প্রতিবন্ধকতা বিহীন হওয়া।প্রতিবন্ধকতা  মুহাযাতকে বাধা প্রদাণ করে।সর্বনিম্ন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হলো,এক আঙ্গুল চওড়া এবং দেড়হাত উচু কিছু একটা মধ্যখানে থাকা।একজন পুরুষ দাড়াতে যতটুকু জায়গার প্রয়োজন মধ্যখানে ততটুকু ফাঁকা জায়গাই মুহাযাতের জন্য প্রতিবন্ধকতার শামিল।(দুরারুল হুক্কাম শরহু গুরারিল আহক্বাম-১/৯১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9571

لما فى ردالمحتار مع الدر المختار :
"المرأة إذا صلت مع زوجها في البيت، إن كان قدمها بحذاء قدم الزوج لا تجوز صلاتهما بالجماعة، وإن كان قدماها خلف قدم الزوج إلا أنها طويلة تقع رأس المرأة في السجود قبل رأس الزوج جازت صلاتهما لأن العبرة للقدم".(کتاب الصلاۃ،باب الامامۃ،ج:1،ص:572،سعید)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ভুলবশত স্ত্রী ডানে না দাড়িয়ে বামে একটু পিছনে দাড়ালে নামায আদায় হয়ে যাবে। তবে স্বামী স্ত্রী উভয়ের পা বরাবর বা সমান সমান থাকলে নামায বিশুদ্ধ হবে না।
(২) ভুল বশত স্ত্রী আমার পিছনে সুরা, ক্বেরাত পড়ে ফেললে, তার জন্য মাকরুহ তাহরিমী হবে। স্ত্রীর জন্য উক্ত নামাযকে দোহড়িয়ে পড়া ওয়াজিব। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...