আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
133 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম উস্তাদ।
আমি যেকোন ব্যাপার নিয়ে খুব বেশিই চিন্তা করি। ইদানিং একটা সেকেন্ড এর জন্য ও আমার মস্তিষ্ক শান্ত হয় না। পরিবারের প্রত্যেকটা মানুষের আচরণ আমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বাড়িতে নন মাহরাম থাকার কারণে রুম থেকে খুব  একটা বের হই না। যে কয়েকবার প্রয়োজনে বের হই তাও নন মাহরামের সামনে পড়ে যাই মাঝেমধ্যে। রুমে থাকা ও আমার জন্য এক প্রকার অশান্তি। বোন 24 ঘন্টা ফোনে গান, মুভি দেখে। অনেকবার বলি সাউন্ড কমানোর জন্য। কে শুনে কার কথা উল্টো আমাকেই কথা শুনিয়ে রাগ করে বসে থাকে। তাই আমাকে বেশিরভাগ সময়ই বাড়ির পেছনেই বসে থাকতে হয় কারণ সব রুমেই একই অবস্থা হয় গিবত নয়তো ফোন ।

শুধু ঘরে না বাহিরেও আমি ভালো নই। আমার পুরুষদের মতো বাহিরে কাজ করার কোন ইচ্ছা ছিল না বা এমন ও নয় যে আমার পরিবার দরিদ্র, বরং উচ্চ মধ্যবিত্ত। কিন্তু প্রতিনিয়ত আমাকে আব্বুর ইমোশনাল ব্লাকমেইলের শিকার হতে হয়। তাই বাধ্য হয়েই গ্রাফিক্স ডিজাইন শিখতেছি। কিন্তু সেখানের পরিবেশে নজর হেফাজত রাখা আমার জন্য কঠিন হয়ে গেছে।

ইনকাম হচ্ছে না দেখে বাবা- চাচারা এখন ইমোশনালি ব্লাকমেইল করতেছেন যাতে আমি প্রবাসী কাউকে বিয়ে করে প্রবাসে গিয়ে যেন ইনকাম করি । আমি চাচী,মামী, ফুফুদের বুঝিয়েছিলাম যে আমি বেপর্দা চলাফেরা করতে চাই না, আমি দ্বীনদার কাউকে বিয়ে করতে চাই।
উনারা আমাকে বলছেন, টাকা পয়সা হলে নাকি পর্দা এমনিতেই করতে পারবো, তাছাড়া সব পুরুষ নাকি চায় তার স্ত্রী পর্দা করুক। এইগুলা নাকি আমার নিজের উপর ডিপেন্ড করে আমি কিভাবে থাকতে চাই। তাছাড়া কোন সত্যিকার দ্বীনদার পুরুষ নাকি আওয়ামীলীগ বিএনপির ঘরে আসবে না। অনেক বুঝিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। এখন আমার দুআ করা আর ধৈর্য ধরা ছাড়া কিছু করার নেই।

বর্তমানে আমার মানসিক অবস্থা খুবই খারাপ। আমি পুরোপুরিই ভেতর থেকে ভেঙে পড়েছি। যত সময় অতিবাহিত হচ্ছে মনে হচ্ছে আমি দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। উস্তাদ দুআ করবেন। আর কিছু আমল সম্পর্কে জানতে চাচ্ছি যা আর চিন্তা দূর করবে আর অন্তর প্রশান্ত হবে।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি/আপনারা ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করুন। নামায ও ধৈর্য্যর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।(সূরা বাকারা-৪৫)
আল্লাহ তা'আলা বলেন,
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﺍﺻْﺒِﺮُﻭﺍْ ﻭَﺻَﺎﺑِﺮُﻭﺍْ ﻭَﺭَﺍﺑِﻄُﻮﺍْ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সামর্থ হতে পার।(সূরা আলে ইমরান-২০০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি তাহাজ্জুদ নামায পড়ে বর্তমান পরিস্থিতির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেই থাকবেন। দেখবেন একদিন না একদিন আপনার সমস্যার সম্পূর্ণ সমাধান হবেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 236 views
0 votes
1 answer 1,378 views
...