আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (79 points)
১।ঘরে প্রবেশের দোয়া, বাহির হওয়ার দোয়া টয়লেটে যাওয়ার দোয়া বা যে কোনো দোয়া পরার পর ঘরের ভিতরে, বাহিরে, টয়লেটে বা যে কেনো যায়গায় গোনাহ বা মাকরুহ কাজ করলে ইমানে সমস্যা হবে কি?
২।আমার বউয়ের বিয়ের আগে একটা সম্পর্ক ছিলো সে তার বাড়িতে গেলে এখনো যোগাযোগ করে। আগে চাপ দিলেও সে এখনো কথা বলে মনে হয় কিছু প্রমান পাইছি কারন তার ফোন হ্যাক করা আছে। আমি চাইতেছি বড় কোনো প্রমান জোগাড় করতে তাকে শক্তভাবে ধরতে মুরব্বিদের মাধ্যমে  হয়তো তাকে রাখবো না হয় ছেড়ে দিবো। তার ফোন হ্যাক করে আমার গোনাহ হবে কি এবং দাইয়ূস হবো কি?
৩।একবার বিসমিল্লাহির রহমানির রহিম লিখা কাগজ পানিতে ফেলতে গিয়ে রাস্তার নিচে পানির কাছাকাছি পরে উঠিয়ে পানিতে ফেলি নাই। ঐ যায়গা মানুষ ময়লা কিনা জানিনা তবে ময়লা ফেলার জায়গা না। এখন কি আমার গোনাহ হবে?

1 Answer

0 votes
by (808,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ঘরে প্রবেশের দোয়া, বাহির হওয়ার দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া বা যে কোনো দোয়া, পড়ার পর ঘরের ভিতরে, বাহিরে, টয়লেটে বা যে কোনো জায়গায় গোনাহ বা মাকরুহ কাজ করলে, ঈমানে কোনো সমস্যা হবে না।

(২) বউয়ের পরক্রিয়া সম্পর্কে জানতে বউয়ের ফোন হ্যাক করা গোনাহ হবে না। এক্ষেত্রে দাইয়ূসও হবেন না। ফোন হ্যাক করার পূর্বে বিভিন্ন ভাবে বউকে সতর্ক করতে হবে।

(৩) 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' লিখা কাগজ পানিতে ফেলতে দেয়াই উচিত। যাইহোক, প্রশ্নের বিবরণমতে কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...