আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
186 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (8 points)
আসসালামু আলাইকুম
আমি গত কয়েকদিনে পর পর কয়েকবার বড় ধরনের এক্সিডেন্টে হতে হতে আল্লাহর রহমতে অল্পের জন্য বাচি গেছি।।আজকের টায় খুব ভয় পাইছি।।আর এম্নিতেও টুক্টকক কত বিপদে পড়তেছি।।আল্লাহ পাক দয়া করে বাচাই দিচ্ছেন।।আর আমি এখন ১টা এঞ্জিও তে চাকরি করি।।জানি হারাম চাকরি তাও না পারতে বাধ্য হয়ে করছি আর কোন ইনকাম না থাকায় আর না পাওয়ায়।।এটা করার পরেই নামাজ কুরআন এ গ্যাপ পরে গেছি।।এখন আমার কি করনীয়??
আবার ১টা প্রজাপতিও কতদিন আমি বাসায় গেলেও ওকে আমার আশেপাশে দেখতাম আবার অফিসে গেলেও দেখতাম।।একদিন আমার হাত লেগেই ও আহত হইছিল ঘরে আর তার পর দিন ওকে মরা পাইছি অফিসে।।এগুলা তো কাকতালীয় হতে পারেনা।আমার মনে হইছে যেন আমাকে কিছু বুঝানোর জন্য আল্লাহ ইংগিত দিছে।।কি বুঝাইতে চাইছে যদি কিচগু আইডিয়া পেতাম!!

আল্লাহ আমাকে কি ইংগিত দিচ্ছেন আরামার এখন কি করনীয় আর জানের সদকাহ কিভাবে দিবো যদি বলতেন

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

প্রয়োজন, অপরাগতা কিংবা ঠেকায় পড়ার পরিস্থিতি ছাড়া সাধারণ অবস্থায় নারীদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। শরীয়ত তাদের ওপর এমন দায়িত্ব আরোপ করে নি, যার কারণে তাদের ঘরের বাইরে যেতে হয়। 

আল্লাহ তাআলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)

রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)

নারী মসজিদে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ ﷺ বলেন,وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ ‘তাদের জন্য তাদের ঘর উত্তম।’ (আবু দাউদ ৫৬৭)

নারী চাকরির খাতিরে ঘর থেকে বের হতে পারবে। তবে এর জন্য কিছু নিয়ম ও শর্ত রয়েছে। নিয়ম ও শর্তগুলো মেনে চললে নারীর জন্য ঘর থেকে বের হওয়া জায়েয হবে; অন্যথায় নয়। 
যেমন,
– যদি সত্যিকারে তার চাকরি করার প্রয়োজন দেখা দেয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে।
– চাকরিটা তার দৈহিক, মানসিক স্বভাব ও রুচির সঙ্গে সামন্জস্যশীল হতে হবে। যেমন, ডাক্তারি, নার্সিং, শিক্ষা, সেলাই কিংবা এ জাতীয় পেশা হতে হবে।
– কর্মক্ষেত্রে পর্দার পরিপূর্ণ পরিবেশ থাকতে হবে। অন্যথায় জায়েয হবে না।
– চাকরির কারণে যাতে পরপুরুষের সঙ্গে সফর করতে না হয়।
– কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে যাতে কোন হারাম কাজ করতে না হয়। যেমন, ড্রাইভারের সঙ্গে একাকী যাওয়া, পারফিউম ব্যবহার করা ইত্যাদি।
– নারীর প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে স্বামীর খেদমত করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা ও মাতৃত্বের দায়িত্ব পালন করা। যদি চাকরি করতে গিয়ে এসব দায়িত্ব পালনে ব্যাপক অসুবিধা হয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে না। (ফাতাওয়াল মারআতিল মুসলিমাহ ২/৯৮১ ফিকহুন নাওয়াযিল ৩/৩৫৯)

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে দ্রুত উক্ত চাকরি ছেড়ে দেয়ার পরামর্শ থাকবে। 

আপনি যদি অবিবাহিত হন এবং আপনার বাড়িতে যদি উপার্জনে সক্ষম কোন পুরুষ না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য কোন হালাল পন্থায় হালাল রুজি ইনকাম করতে পারেন।

কোনভাবেই যদি অন্য চাকরির ব্যবস্থা না করতে পারেন, সেক্ষেত্রে আপনি নারীদের বা ছোট শিশুদের প্রাইভেট পড়িয়ে হলেও হালাল রিযিক তালাশ করতে পারেন।

★প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে কোনো জানের সদকাহ/কাফফারা দিতে হবেনা।

★আপনি বারবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন, এর দরুন সম্ভবত আল্লাহ তায়ালা আপনাকে হারাম রিজিক ত্যাগ করার দিকে ইঙ্গিত করছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম 
আর প্রজাপতির বিষয় টা??
আর আমি বিবাহিত।।সামি প্রায় ২ বছর ধরেই বেকার।।চাকরি,ব্যবসা কোন্টাতেই কিছু করতে পারছেনা।সবকিছুতে বাধা পাচ্ছে  সুধু।।শুধু লস আর বিপদ
।বাধ্য হয়ে ৩ মাস হলো চাকঅরিতে ঢুকছি।।কিছুতেই সামনে আগাতে পারছিনা।।আমিও গত ১০ বছর ধরে ১টা ভালো স্কুলের চাকরি বা কিছু টিউশনির চেশটা করে লাস্ট আর অফশন ছিলো না এটা ছাড়া
by (770,460 points)
–1
আপনার চাকরি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করা হচ্ছে কিনা! বিষয়টি সম্পর্কে নিশ্চিত হবেন। যদি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করা না হয়, তাহলে অবশ্যই নিজেকে সংশোধন করে অন্য চাকরির দিকে যেতে পারেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...